শুভেন্দু নিজেই গুঞ্জন জিইয়ে রেখেছেন
এটা ঠিক, শুভেন্দুর পক্ষে মান সম্মান নিয়ে তৃণমূলে থাকা কঠিন। তাঁকে যতই গুরুত্ব দেওয়ার অভিনয় করা হোক, তিনি নিজে জানেন, একুশের নির্বাচনে তৃণমূল জিতলে তাঁর ডানা ছাঁটার কাজটা একটু একটু করে শুরু হবে। ক্রমশ তাঁকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হবে। ডানা ছাঁটার চেষ্টা যে এখনই হচ্ছে না, তা নয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে।
