আই-লিগ জিতলে কাকে মিষ্টি খাওয়াব?

নিজে পাঁড় মোহনবাগানি। কিন্তু এমনই পোড়া কপাল, জীবনে যত প্রেমিকা জুটেছে, সবাই ইস্টবেঙ্গল। অবশেষে ঘটি বউ জুটল, কিন্তু তার কাছে মোহনবাগানের থেকে নারকেল বাগান বেশি প্রিয়। প্রেম, জীবন আর ফুটবল। মিলেমিশে দুরন্ত এক লেখা। উপহার দিলেন ময়ূখ নস্কর।।

কীভাবে লেখা হল পাণ্ডব গোয়েন্দা?‌

পাণ্ডব গোয়েন্দা মানেই বাঙালির কাছে অন্য এক নস্টালজিয়া। কীভাবে লেখা হল এই কাহিনী?‌ লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে অনেক অজানা কাহিনী জেনে নিলেন সংহিতা বারুই।

বন্ধুত্ব!‌ শুরুই হয়েছিল ঝগড়া দিয়ে

তিনি ছিলেন কিংবদন্তি সাংবাদিক। একইসঙ্গে সুচিত্রা সেনের বন্ধু। তিন বছর আগে সুচিত্রা বিদায় নিয়েছেন। তিনিও বিদায় নিলেন গত বছর। কীভাবে আলাপ? তিন বছর আগে সেই স্মৃতিই মেলে ধরেছিলেন বর্ষীয়াণ সাংবাদিক অমিতাভ চৌধুরি।

গাড়ি থেকে নেমে এলেন সুচিত্রা সেন

একা সুচিত্রা, একা তিনি। একঘরে ঠিক একঘণ্টা পাঁচ মিনিট। সেই অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করলেন তুষার প্রধান। জন্মদিনে মহানায়িকাকে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য।।

পোস্টারে আগে থাকত সুচিত্রার নাম

আমরা মুখে বলি উত্তম–‌সুচিত্রা। পোস্টারে কিন্তু আগে থাকত সুচিত্রার নাম। এমন শর্তই দিতেন সুচিত্রা। আর সেটাই মেনে নিতে হত মহানায়ককে। সেই জুটির এমন ঠাণ্ডা লড়াইয়ের কথা তুলে আনলেন সংহিতা বারুই।।

কেন প্রণববাবুকে রাষ্ট্রপতি করতে চাননি সোনিয়া?‌

২০০৭ এ কেন রাষ্ট্রপতি করা হয়নি প্রণব মুখার্জিকে?‌ একান্তে সোনিয়া গান্ধী ডেকে কী বলেছিলেন?‌ ২০১২ তে কার ওপর রাগ করে প্রণববাবুকে মেনে নিয়েছিলেন?‌ এমনই অজানা কাহিনী উঠে এসেছে মিডিয়া সমাচার বিভাগে। পড়ুন, চাইলে সেই লেখার লিঙ্কও পড়ে নিতে পারেন।

শেহবাগকে খোলা চিঠি শতরূপের

বাবা প্রাণ দিয়েছেন কার্গিলের যুদ্ধক্ষেত্রে। মেয়ে গুরমেহেরও লড়ে যাচ্ছে নিজের ময়দানে। লড়াকু সেই মেয়েটির পাশে না দাঁড়িয়ে উল্টে তাঁকে কটাক্ষ করলেন বীরেন্দ্র শেহবাগ!‌ তাঁকে খোলা চিঠি। লিখলেন শতরূপ ঘোষ।।

আপনাকে বুঝব, এমন শিক্ষা কি সত্যিই আমাদের আছে?‌

কত সহজেই আমরা অমর্ত্য সেনের অবদান নিয়ে প্রশ্ন তুলি। ভুলে যাই, তাঁর যোগ্যতা বুঝব, এমন শিক্ষা–‌দীক্ষাই আমাদের নেই। এই দুর্ভাগা দেশে এভাবেই অসম্মানিত হতে হয় এমন বিশ্ববরেণ্যদের। অমর্ত্য সেনকে খোলা চিঠি। লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।।

আড়ালে থাকা মাটির কবি বিনোদ বেরা

মেদিনীপুরের এক ছোট্ট গাঁয়ের এক সরল শিশুর গল্প ,প্রথম জীবনে পড়তে না জানা এক নিরক্ষরের কবি হয়ে ওঠার গল্প ,আজীবন হাল ধরা এক কৃষকের গল্প ,জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় যার লেখনীতে বাংলার নদী মাঠ ক্ষেত বার বার ফিরে এসেছে যার কবিতা সমকালীন কাব্য জগতকে এক আলাদা মাত্রা দান করেছে সেই মাটির কবি বিনোদ বেরার নানান অজানা কাহিনি …………….
_ শোভন চন্দ ও অয়ন দাস

ফিরে পাওয়া কলম ও হারিয়ে যাওয়া বন্ধু

দারুণ সাড়া ফেলছে ‘স্মৃতিটুকু থাক’ বিভাগ। মনের ভেতর জমে থাকা অনেকদিনের কথা। বলতে পেরে কিছুটা হালকা হওয়া। ভুলস্বীকারে কোনও অন্যায় নেই, বরং এক সততা আছে। তেমনই সততার পরিচয় দিলেন তিমিরকান্তি পতি। পড়ুন। আপনারও এমন কোনও অনুভূতি থাকলে লিখে পাঠান।