এমন বিদায় রোনাল্ডোর প্রাপ্য ছিল না
সবাই জানেন, এটা রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। এই নিয়ে দেশের জার্সি গায়ে পাঁচবার বিশ্বকাপ খেললেন। পাঁচবার ব্যালন ডিওর জিতেছেন। হতেই পারে, এখন আগের ছন্দে নেই। হতেই পারে, তাঁকে প্রথম দলে রাখা গেল না। কিন্তু বিদায়বেলায় কাটা ঘায়ে এমন নুনের ছিটে না দিলেই পারতেন। এমন বিদায় অন্তত রোনাল্ডোর প্রাপ্য ছিল না।
