এই প্রথম দুই মহাতারকার আসল লড়াই

দুই দলের সেরা তারকা কারা?‌ আর্জেন্টিনা বললেই যেমন লিওনেল মেসির কথা ভেসে ওঠে, তেমনই ক্রোয়েশিয়া বললে ঘুরেফিরে একটা নামই আসে— লুকা মডরিচ। মিলগুলোয় একটু চোখ বোলানো যাক। ১)‌ দুজনেই দলের অধিনায়ক। ২)‌ মেসির বয়স ৩৫, মডরিচের ৩৭। দু’‌বছর ফারাকটা বড় কথা নয়। আসল কথা হল, দুজনেরই এটা শেষ বিশ্বকাপ। ৩)‌ দুজনেরই জার্সি নম্বর দশ। ৪)‌ লিওনেল মেসিকে বলা হয় এল এম টেন। কী আশ্চর্য, লুকা মডরিচও সেই এল এম টেন। ৫)‌ একজন দীর্ঘদিন খেলছেন এসি মিলানে, অন্যজন বহু বছর বার্সিলোনায়। দুজনেই নিজের দলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন।