মেসিদের নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল

ছোট দলগুলো গ্রুপ লিগে একে–‌তাকে হারিয়ে দিয়ে বা আটকে দিয়ে চমক দেয়। কিন্তু লম্বা রেসে পিছিয়ে পড়ে। পরের দিকের চাপটা আর সামলাতে পারে না। বড় দলের ক্ষেত্রে আবার ছবিটা অন্যরকম। তারা প্রথম দিকে হোঁচট খায়। ধুলো ঝেড়ে ঠিক উঠে দাঁড়ায়। আবার নতুন উদ্যম নিয়ে ছুটতে থাকে। আর্জেন্টিনার সেই নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল।

কাকে আক্রমণ করতে গিয়ে কাকে আক্রমণ করে বসছেন, ভাইপো নিজেও জানেন না

হ্যাঁ, শুভেন্দুর বিরুদ্ধেও নানা রকম দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু তার সবগুলোই তো তৃণমূল আমলের। তখন তৃণমূল তো কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে বিধানসভা ভোটের আগে তাঁকে ধরে রাখার কী মরিয়া চেষ্টা!‌ তিনি থেকে গেলে এসব কোনও অভিযোগই তোলা হত না।

কাদের নির্দেশে তদন্তকে ভুল পথে চালনা করছে সিবিআই, তারও তদন্ত হোক

অনেক হয়েছে। আরও নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হোক। দরকার হলে এই তদন্তকারী অফিসারদের জেলে ভরা হোক। মানিক ভট্টাচার্য বা পার্থ চ্যাটার্জিরা মানুষের বিশ্বাসের সঙ্গে যতখানি প্রতারণা করেছেন, এই সিবিআই কর্তারাই বা কম কী?‌ বিচারপতির ধৈর্যের বাঁধ ভাঙাই স্বাভাবিক। কার নির্দেশে সিবিআই শীতঘুমে চলে যাচ্ছে, সেই পান্ডাদের নামও সামনে আসা খুব জরুরি।