এই অপদার্থরা আনবেন পেশাদারিত্ব!‌

চিঠি লেখার বাতিক আর গেল না। প্রতিবার মরশুম শুরুর আগে এই চিঠিকে ঘিরে শুরু হয়ে যায় সস্তা নাটক। এবারও তাই হল। ইস্টবেঙ্গল কর্তারা যথারীতি এবারও চিঠি লিখেছেন স্পন্সর ইমামিকে। কোন...

ছবি তোলা ছাড়া মন্ত্রী আর কী বোঝেন!‌

সত্যিই কী দারুণ এক মোটিভেটর। স্বয়ং সৌরভ গাঙ্গুলিও কোনওদিন দাবি করেন না, আমি ওদের উৎসাহিত করে এসেছি। সুনীল গাভাসকারও কখনও এমনটা দাবি করেন না। অথচ, ক্রীড়ামন্ত্রী মনে করেন, তিনি গেলেই সবাই বোধ হয় দারুণ উজ্জীবিত হয়ে যান। নিজের সম্পর্কে মানুষের কত ভ্রান্ত ধারণাই না থাকে!‌

চুনী সেই ছোট্ট শিশু, বলরাম মানে সেই পুরনো চাকর

তিনি একরোখা, তিনি জেদি, তিনি অভিমানী। যাই বলুন, এটাই তুলসীদাস বলরাম। চিরকাল মাথা উঁচু করে পথ চলা একজন মানুষ। এখানেই বাকিদের থেকে তিনি অনেকটা আলাদা।

শুরুর সেই উষ্ণতা কোথায় যে হারিয়ে গেল!‌

কে বড় ফুটবলার, পেলে নাকি মারাদোনা?‌ তিন দশকের বেশি সময় ধরে এই তর্ক চলছে। পেলের জন্ম ১৯৪০ এ, মারাদোনার ১৯৬০ এ। বয়সের ব্যবধান কুড়ি বছরের। দু’‌জন দুটো ভিন্ন সময়ের প্রতিনিধি।...

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন।

নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম ই ম্যাগাজিন নিয়ে হাজির বেঙ্গল টাইমস। বিশ্বকাপ শেষ। মেসিরা দেশে ফিরতে না ফিরতেই এসে গেল সেই মর্মান্তিক সংবাদ। ফুটবল সম্রাট পেলে আর নেই।...

শুরুর সেই উষ্ণতা কোথায় যে হারিয়ে গেল

একে অন্যের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। উপহাসও করেছেন। পেলে তবু কিছুটা সংযত। কিন্তু মারাদোনা যেন লাগামছাড়া। কখনও পেলেকে বলেছেন, ফিফার এজেন্ট, কখনও বলেছেন চক্রান্তকারী। পরের দিকে সেই বরফ গলেছিল ঠিকই। কিন্তু তিক্ততার যে আবহ একটু একটু করে তৈরি হয়েছিল, তা এত সহজে মোছার নয়। শুরুর দিকের সেই উষ্ণতাটা কোথায় যেন হারিয়ে গেল।

‌ইডেনে ফুটবল সম্রাট, ৪৫ বছর আগে

ফুটবল সম্রাট এলেন ঠিকই। কিন্তু তখনও সংশয় দূর হল না। কারণ, পরদিন বৃষ্টি হয়েছে। ইডেনের মাঠ ভিজে। এই ভারী মাঠে চোট পাওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আদৌ মাঠে নামবেন তো?‌ তিনি যেন মাঠে না নামেন, ইন্সিওরেন্স কোম্পানির নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু পেলে সাফ জানিয়ে দিলেন, এত এত মানুষ আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, এত মানুষ মাঠে আসবেন, আমি খেলব।

পবিত্র এক পাল্টিবাজের আত্মকথা

তাজমহল একবারই বানানো হয়। ‘‌বনলতা সেন’‌ বা ‘‌জাতিস্মর’‌ একবারই লেখা হয়। ‘‌গীতাঞ্জলি’‌ও একবারই লেখা হয়। ‘‌শোলে’‌ একবারই হয়। তাই বলে কি এগুলো মিথ্যে?‌ মহৎ সৃষ্টি বারবার হয় না। কেন সেদিন রোনাল্ডিনহোর এই গোলের সঙ্গে বনলতা সেন, গীতাঞ্জলি–‌এসবের তুলনা টেনেছিলাম?‌ এভাবেই খেলার সঙ্গে মিশে যায় কবিতা। ভেঙে যায় দেশ–‌কালের সীমারেখা। রোনাল্ডিনহোর সঙ্গে মিশে যান জীবনানন্দ, কবীর সুমন।

মেসির মাঝেই ছিলেন একটুকরো মারাদোনা

দু’‌বছর হল পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি দিয়েছেন অন্য এক দুনিয়ায়। এই পৃথিবীর খবর কি তাঁর কাছে পৌঁছোয়! আচ্ছা, সেখানে কি টিভি আছে?‌ সেখানে কি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম— ‌এ–সব কাজ করে!‌ প্রতিনিয়ত ছবি পোস্ট করে, স্টেটাস আপডেট দিয়ে তাঁকে প্রাসঙ্গিক থাকতে হয় না। তবু তাঁর ছবিগুলো কী করে ঘুরে বেড়ায় ফেসবুকের এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে!‌