পবিত্র এক পাল্টিবাজের আত্মকথা

তাজমহল একবারই বানানো হয়। ‘‌বনলতা সেন’‌ বা ‘‌জাতিস্মর’‌ একবারই লেখা হয়। ‘‌গীতাঞ্জলি’‌ও একবারই লেখা হয়। ‘‌শোলে’‌ একবারই হয়। তাই বলে কি এগুলো মিথ্যে?‌ মহৎ সৃষ্টি বারবার হয় না। কেন সেদিন রোনাল্ডিনহোর এই গোলের সঙ্গে বনলতা সেন, গীতাঞ্জলি–‌এসবের তুলনা টেনেছিলাম?‌ এভাবেই খেলার সঙ্গে মিশে যায় কবিতা। ভেঙে যায় দেশ–‌কালের সীমারেখা। রোনাল্ডিনহোর সঙ্গে মিশে যান জীবনানন্দ, কবীর সুমন।