ইডেনে ফুটবল সম্রাট, ৪৫ বছর আগে
ফুটবল সম্রাট এলেন ঠিকই। কিন্তু তখনও সংশয় দূর হল না। কারণ, পরদিন বৃষ্টি হয়েছে। ইডেনের মাঠ ভিজে। এই ভারী মাঠে চোট পাওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আদৌ মাঠে নামবেন তো? তিনি যেন মাঠে না নামেন, ইন্সিওরেন্স কোম্পানির নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু পেলে সাফ জানিয়ে দিলেন, এত এত মানুষ আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, এত মানুষ মাঠে আসবেন, আমি খেলব।
