গ্যালারিতে এত হলুদ ঢেউ কেন?
এইসব ত্যাগের কথা রেকর্ড বইয়ে থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদি দৌড়ে কোথাও একটা সেই মানুষটাকে এগিয়ে দেয়। তাই যাঁদের নামের পাশে একশো টেস্ট বা দশ হাজার রান আছে, দিনের শেষে সেই মানুষগুলোকেও কোথাও একটা ছোট মনে হয় এই মহামানবের কাছে।
এইসব ত্যাগের কথা রেকর্ড বইয়ে থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদি দৌড়ে কোথাও একটা সেই মানুষটাকে এগিয়ে দেয়। তাই যাঁদের নামের পাশে একশো টেস্ট বা দশ হাজার রান আছে, দিনের শেষে সেই মানুষগুলোকেও কোথাও একটা ছোট মনে হয় এই মহামানবের কাছে।
রবি ঠাকুর কোন দলের সমর্থক ছিলেন ? তাঁর কোন লেখায়, কোন ক্লাবের কথা কীভাবে উঠে এসেছে ? গোষ্ঠ পালকে দেখে কী বলেছিলেন রবীন্দ্রনাথ? এমন নানা অজানা বিষয় উঠে এল ময়ূখ নস্করের লেখায়।
ক্লাবকর্তাদেরও ধন্য। গত দু’বছরে সীমাহীন ব্যর্থতা। এ বছরও দল গঠন বিশ বাঁও জলে। তারপরেও কেউ ঘটা করে বার উদ্বোধন করতে পারে! এমন অপদার্থ কর্তারা থাকলে এর চেয়ে ভাল কিছু আশা করাও যায় না। কিন্তু কর্তারা এই স্তরের ভাঁড়ামি দিনের পর দিন করে যাচ্ছেন কোন ভরসায়? কারণ, তাঁরা জানেন, সমর্থকদের দৌড় ওই ফেসবুক পর্যন্ত। তাঁদের যত বিপ্লব, ফেসবুকেই।
তিনি শুধু রাজপরিবারে মানে বড় ক্লাবে কোচিং করাননি। ছোট ক্লাবে গিয়েও দাপটের সঙ্গে কাজ করেছেন। শুধু বড় বড় প্লেয়ারদের নিয়ে টিম গড়েননি। অসংখ্য একলব্য, কর্ণ তাঁর প্রশিক্ষণে মহাবীর হয়ে উঠেছেন। তাঁর কোনও অশ্বত্থামা, মানে পেয়ারের প্লেয়ার ছিল না। টিমের সঙ্গে খাপ খাবে না বলে, ব্যারেটো-বাইচুংকেও ‘চাই না’ বলে দিয়েছিলেন।
সাইকার উঠে আসার ইতিহাসটা খুব মসৃণ ছিল না। পার্ক সার্কাসের ছোট্ট এক ঘিঞ্জি এলাকায় বেড়ে ওঠা। ওই এলাকায় একজন মেয়ে ক্রিকেট খেলছে, এমন দৃশ্য ভাবাটা খুব সহজ ছিল না। কিন্তু সাইকা এতটাই বেপরোয়া, কে কী বলল, কে কী ভাবল, পরোয়াই করতেন না। ছেলেদের সঙ্গেই মেতে উঠেছিলেন গলির ক্রিকেটে। তাঁর দুম দাম শটে আশেপাশের কত বাড়ির জানালার কাচ ভেঙেছে, পথচলতি কত মানুষের গায়ে বল পড়েছে, হিসেবে নেই।
আচ্ছা বলুন তো, তিন বছর ধরে মোহনবাগানের পেছনে এত টাকা ঢালার পরে এমন হেনস্থা কি তাঁর প্রাপ্য ছিল! এরপরেও কোনও কোম্পানি স্পনসর করতে এগিয়ে আসবেন!
একদিকে মোহনবাগান জনতার উল্লাস। এত লড়াইয়ের পর আইএসএলের ট্রফি এল। উল্লাস হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের অবস্থাটা ঠিক কেমন? তারা শেষ করল দশ নম্বরে। এগারো দলের মধ্যে দশ নম্বর। নিশ্চয় খুব গর্বের বিষয় নয়। কিন্তু তারপরেও কি লাল হলুদ কর্তাদের টনক নড়েছে?
কর্তারা দল গঠন নিয়ে স্পনসরের সঙ্গে আলোচনা করতেই পারেন। কিন্তু সবকিছু এমন ঘটা করে করতে হয়? এতে বাড়তি প্রচার হয়ত পাওয়া যায়। নিজেদের ঢাক পেটানো যায়। কাজের কাজ বিশেষ কিছু হয় না।