লক্ষ্মীর ভাণ্ডারের এই লম্বা লাইন, গর্বের নাকি লজ্জার?‌

আসলে, কোনটা গর্বের, কোনটা লজ্জার–‌এই সাধারণ বোধটুকুও হারিয়ে যাচ্ছে। যেটা লজ্জার বিজ্ঞাপন হতে পারে, সেটাকে গর্বের বিজ্ঞাপন হিসেবে তুলে ধরার কী হাস্যকর চেষ্টা।

দলত্যাগীদের কেন ‘‌চরিত্রহীন’‌ বলা হবে না?‌

যাঁরা তৃণমূলে ফিরলেন বা ফিরবেন, তাঁদের কারা ভোট দিয়েছেন?‌ যাঁরা তৃণমূলকে পছন্দ করেন না, তাঁরা। কিন্তু তাঁদের রায়ের কী চমৎকার প্রতিদানই না দিলেন এই সদ্য নির্বাচিত বিধায়করা। এক স্ত্রী থাকতে অন্যের সঙ্গে সম্পর্ক থাকলে তাকে চরিত্র হীন বলা হয়। এক দলের টিকিটে জিতে তিন মাসের মধ্যে অন্য দলে নাম লেখালে কেন তাঁদেরও চরিত্রহীন বলা হবে না?‌

এমন কত শ্যাম লুকিয়ে আছেন, কে জানে!‌

শ্যামবাবু যদি তৃণমূলেই থাকতেন, তাহলে কি পুলিশ তাঁর বিরুদ্ধে আদৌ সক্রিয় হত?‌ তাহলে কি তাঁকে গ্রেপ্তার করার হিম্মৎ দেখাতো?‌ যেই তিনি বিজেপিতে গেলেন, অমনি তিনি খারাপ লোক হয়ে গেলেন। অমনি, তাঁর কেলেঙ্কারি খোঁজা শুরু হয়ে গেল!‌ কই, যাঁরা তৃণমূলের বর্তমান চেয়ারম্যান, তাঁদের কারও বিরুদ্ধে তো এমন তদন্ত হচ্ছে না।

বাকি দুই ‘‌ম’‌ এর সঙ্গে অদ্ভুত মিল কোহলির

মনস্তাত্ত্বিকরা বলেন, যাঁরা অত্যন্ত ছবিপ্রিয় হয়ে থাকেন, যাঁরা নিজেদের ছবিতে বারবার জাহির করতে চান, তাঁদের অন্য কতগুলো বৈশিষ্ট আছে। ১)‌ তাঁরা ভয়ঙ্কর আত্মকেন্দ্রিক। নিজেকে ছাড়া আর কিছুই বোঝেন না। ২)‌ অন্যের সম্পর্কে তাঁরা একেবারেই শ্রদ্ধাশীল হন না। অন্যরা কেউ কিছুই জানে না। তিনি আছেন বলেই সবকিছু চলছে, এমনটা জাহির করেন। ৩)‌ যোগ্য লোকেদের ধারেকাছে তেমন ঘেঁসতে দেন না। যদি কেউ তাঁকে ছাপিয়ে যায়। ৪)‌ এঁরা স্তাবক পরিবৃত হয়েই থাকতে ভালবাসেন।

আইএফএ বুঝিয়ে দিল, তারাও নিতান্তই নাবালক

দাদা–‌ভাইকে পুনর্বাসন দিয়েও সমস্যা তাহলে মিটছে না। উল্টে সমস্যা আরও বাড়ছে। আসলে, আই এফ এ কর্তারা এতটাই ভয়ে কম্পমান যে কী করবেন, বুঝে উঠতেই পারছেন না। দুই বড় ক্লাবকে শাস্তি দিলে দুই ক্লাব চটে যাবে, সর্বোপরী মুখ্যমন্ত্রী দাদা ও ভাই চটে যাবেন। আবার কোনও ব্যবস্থা না নিলে অন্য ক্লাবগুলি চটে যাবে।

বিশ্বাসযোগ্যতায় মেসির ধারেকাছেও নেই রোনাল্ডো

কোনও সন্দেহ নেই, রোনাল্ডো অনেক বড় মাপের ফুটবলার। কিন্তু নিজের কথা রাখার দায় নিজেকেই নিতে হয়। এরপরেও রোনাল্ডোকে নিয়ে নানা জল্পনা তৈরি হবে। এবং সেগুলো বিশ্বাসযোগ্যও হবে। রোনাল্ডো হয়ত আবার রেগে যাবেন। কিন্তু সেই রাগকে কেউ পাত্তাও দেবে না। কারণ, তাঁর বিশ্বাসযোগ্যতা তিনি নিজেই অনেকখানি নামিয়ে ফেললেন।

বেঙ্গল টাইমস।। শারদ সংকলন।। লেখা পাঠিয়ে রাখুন

এবারও পুজো সংখ্যা প্রকাশিত হবে সেপ্টেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে। যেন পুজোর আগে পড়া শেষ হয়ে যায়। প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছু লেখা থাকছে আমন্ত্রিত। পাশাপাশি, বেঙ্গল টাইমসের পাঠকদের জন্যও দরজা খোলা। তাঁরাও লিখতে পারেন।

শিক্ষামন্ত্রী অন্তত নিজের চেয়ারের মূল্য বুঝুন

ধরেই নিলাম, এই আন্দোলনকারীরা বিজেপির ক্যাডার। তার মানে, বিজেপির ক্যাডার দেখে তাঁদের উত্তরবঙ্গে বদলি করা হয়েছিল?‌ শিক্ষামন্ত্রী কার্যত সেটাই স্বীকার করে নিলেন। তারপরেও গলা ফাটিয়ে ফেসবুকে ভাষণ দিলেন!‌ নাট্যকার বা অভিনেতা হিসেবে ব্রাত্য বসুর একটা সম্মানের জায়গা আছে। এইসব বালখিল্য ফেসবুক পোস্ট একজন শিক্ষামন্ত্রীকে মানায়!‌ নিজের চেয়ারের মূল্য কবে আর বুঝবেন!‌

এপার বাংলার লেখকের সাক্ষাৎকার খুঁজতে হবে ওপার বাংলার চ্যানেলে !

ইদানীং অসংখ্য ইউটিউব চ্যানেল হয়েছে। তাঁরা অন্তত এইসব কৃতী মানুষদের সাক্ষাৎকার রেকর্ড করে রাখছেন। তাই কিছুটা পাওয়া যাচ্ছে। নিজেদের সম্পর্কে আমরা সত্যিই বড় উদাসীন। ফলে, একের পর এক ইতিহাস ও অজানা গল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেইসব পুরনো দিনের কথা বলার লোকগুলোও হারিয়ে যাচ্ছেন। এখনও সময় আছে, এগুলো সংরক্ষণ করে রাখা খুব জরুরি। যে যার মতো করে সেই কাজ শুরু করুন।

অজন্তা, এবার বুঝলেন তো, শৃঙ্খলা কাকে বলে!‌

আপনি ইতিহাসের ভারী ভারী বই পড়েছেন। কিন্তু এত ফেবু কমেন্ট পড়েছেন?‌ এবার নিশ্চয় পড়লেন?‌ মাত্র একটা লেখা লিখে কত পরিচিতি পেয়ে গেলেন। কেউ কেউ বলছে, কী সুন্দর লেখা। বলছে, বলুক। আপনি জাগো বাংলায় লিখেছেন, আর কিচ্ছু শুনতে চাই না। আপনাতে শুলে না চড়াতে পারলে আমাদের শান্তি নেই।