বিশ্বাসযোগ্যতায় মেসির ধারেকাছেও নেই রোনাল্ডো
কোনও সন্দেহ নেই, রোনাল্ডো অনেক বড় মাপের ফুটবলার। কিন্তু নিজের কথা রাখার দায় নিজেকেই নিতে হয়। এরপরেও রোনাল্ডোকে নিয়ে নানা জল্পনা তৈরি হবে। এবং সেগুলো বিশ্বাসযোগ্যও হবে। রোনাল্ডো হয়ত আবার রেগে যাবেন। কিন্তু সেই রাগকে কেউ পাত্তাও দেবে না। কারণ, তাঁর বিশ্বাসযোগ্যতা তিনি নিজেই অনেকখানি নামিয়ে ফেললেন।
