এপার বাংলার লেখকের সাক্ষাৎকার খুঁজতে হবে ওপার বাংলার চ্যানেলে !
ইদানীং অসংখ্য ইউটিউব চ্যানেল হয়েছে। তাঁরা অন্তত এইসব কৃতী মানুষদের সাক্ষাৎকার রেকর্ড করে রাখছেন। তাই কিছুটা পাওয়া যাচ্ছে। নিজেদের সম্পর্কে আমরা সত্যিই বড় উদাসীন। ফলে, একের পর এক ইতিহাস ও অজানা গল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেইসব পুরনো দিনের কথা বলার লোকগুলোও হারিয়ে যাচ্ছেন। এখনও সময় আছে, এগুলো সংরক্ষণ করে রাখা খুব জরুরি। যে যার মতো করে সেই কাজ শুরু করুন।
