লক্ষ্মীর ভাণ্ডারের এই লম্বা লাইন, গর্বের নাকি লজ্জার?‌

আসলে, কোনটা গর্বের, কোনটা লজ্জার–‌এই সাধারণ বোধটুকুও হারিয়ে যাচ্ছে। যেটা লজ্জার বিজ্ঞাপন হতে পারে, সেটাকে গর্বের বিজ্ঞাপন হিসেবে তুলে ধরার কী হাস্যকর চেষ্টা।

দলত্যাগীদের কেন ‘‌চরিত্রহীন’‌ বলা হবে না?‌

যাঁরা তৃণমূলে ফিরলেন বা ফিরবেন, তাঁদের কারা ভোট দিয়েছেন?‌ যাঁরা তৃণমূলকে পছন্দ করেন না, তাঁরা। কিন্তু তাঁদের রায়ের কী চমৎকার প্রতিদানই না দিলেন এই সদ্য নির্বাচিত বিধায়করা। এক স্ত্রী থাকতে অন্যের সঙ্গে সম্পর্ক থাকলে তাকে চরিত্র হীন বলা হয়। এক দলের টিকিটে জিতে তিন মাসের মধ্যে অন্য দলে নাম লেখালে কেন তাঁদেরও চরিত্রহীন বলা হবে না?‌