চলো না দিঘার সৈকত ছেড়ে

অনেক টুকরো টুকরো স্মৃতি জমে থাকে জীবনে। দিনগুলো হারিয়ে যায়। স্মৃতিটা থেকেই যায়। সুখস্মৃতি হয়ে বারবার ফিরে আসে। তেমনই কিছু অনুভূতি উঠে আসছে স্মৃতিটুকু থাক বিভাগে। দেখুন তো, আপনার অনুভূতির সঙ্গে মেলে কিনা।

ধৈর্য কেড়ে নিচ্ছে ফেসবুক

আমাদের দেশেও তো সেই এক সমস্যা। পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলছে, অহেতুক রাত জাগছে, নিষিদ্ধ সম্পর্কে আসক্তি আসছে, কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে। যাঁরা দেশ চালান, তাঁরা কি বুঝতে পারছেন না?‌ লিখেছেন নিবেদিতা পাল।।

জামশিদকে যেন শাপমুক্ত করে গেলেন মজিদ

তিন দশক ধরে একঝাঁক প্রশ্ন তাড়া করেছে জামশিদ নাসিরিকে। মজিদ কোথায়?‌ কেমন আছেন?‌ যোগাযোগ আছে?‌ বেঁচে আছেন তো?‌ প্রশ্নগুলো সহজ। উত্তরটা কিন্তু অজানা। হাঁপিয়ে উঠেছিলেন জামশিদ। মজিদের আগমনে তাঁর অন্তত শাপমুক্তি ঘটল। আর কেউ জিজ্ঞাসা করবে না মজিদ বেঁচে আছেন কিনা। মর্মস্পর্শী এক লেখা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

কথা বলার লোকের বড্ড অভাব

যার সঙ্গে কথা হবে, সে কেমন অবস্থায় থাকবে, কে জানে!‌ সে হয়ত ফোন ধরবেই না। কথা বলা ফ্রি জানলে কথার মূল্যও কমে যায়। যেতে বাধ্য। তাই যারা মোবাইল খুটখুট করে চলেছে, তাদের মেসেজ করার জন্য হয়ত অনেক লোক আছে। কিন্তু হায়!‌ তাঁদের সঙ্গে কথা বলার লোকের বড্ড অভাব।

তাঁর প্রতিবাদী কণ্ঠের কাছে গান স্যালুট বড়ই ফিকে‌

ঠিক একবছর আগে, এই দিনেই প্রয়াত হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। সেদিন গান স্যালুট দিয়ে বিদায় দেওয়া হয়েছিল তাঁকে। সেদিন বেঙ্গল টাইমসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছিল। তার মধ্যে এই লেখাটি ফিরিয়ে আনা হল। পাঠকের স্মৃতিকে কিছুটা উস্কে দেওয়ার চেষ্টা। পাশাপাশি, একবছর আগের সেই দিনটাকে একটু ফিরে দেখা।

মজিদকে নিয়ে কত প্রশ্নই না সামলাতে হয়েছে!

মজিদ বাসকার কোথায়? তিন দশকেরও বেশি সময় ধরে খুঁজেছে কলকাতার ফুটবল মহল। বারবার সবাই ছুটে গেছেন মজিদের সঙ্গে আসা জামশিদ নাসিরির কাছে। তাঁর সঙ্গে দেখা হলেই সবাই জিজ্ঞেস করতেন মজিদের কথা। বেচারা জামশিদ। তিনি নিজেই জানতেন না, মজিদ কোথায় আছেন। উঠে আসত অনেক টুকরো টুকরো স্মৃতি। কীভাবে এসেছিলেন মজিদ? কেমন ছিল কলকাতায় কাটানো সেই দিনগুলো?

সংবিধান বদলে দিলেই শান্তি ফিরবে তো!

নোটবন্দির সময় বলা হয়েছিল, এর ফলে সব কালো টাকা বাজেয়াপ্ত হবে। সীমান্তে সন্ত্রাস নির্মূল হবে। অথচ, ভোটে নোটবন্দিকে নিজেরাই প্রচারে আনল না। এবার নতুন তাস। আসলে, উন্নয়ন নিয়ে আলোচনা করার মতো পারফরম্যান্স নেই। তাই কাশ্মীর, হিন্দু, পাকিস্তান— এসব জিগির তোলা ছাড়া উপায়ও নেই। লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।

বাঙালির যত আগ্রহ, রবি ঠাকুরের বউদি ঘিরে

কারা কারা রবীন্দ্রনাথকে দুশ্চরিত্র মনে করেন, হাত তুলুন। রবি ঠাকুরের লেখা পড়ি আর নাই পড়ি, তাঁর বিয়ে নিয়ে, বউ নিয়ে, চরিত্র নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই। বাইশে শ্রাবণেও সেই কৌতূহল থেমে নেই। লিখেছেন ময়ূখ নস্কর।

ভূস্বর্গ আবার ভয়ঙ্কর হয়ে উঠবে না তো!

আবার শিরোনামে কাশ্মীর। চ্যানেলের প্রাইম টাইম জুড়ে, কাগজের প্রথম পাতা জুড়ে আবার সেই কাশ্মীর। কিন্তু কাশ্মীরের যে শালবিক্রেতা প্রতিবছর শীতের অতিথি হয়ে কলকাতায় আসেন, বছরের অর্ধেক সময় এই শহরেই কাটিয়ে যান, তাঁর চোখে কলকাতা ঠিক কেমন? কাশ্মীরই বা কেমন? নিজের স্ত্রীকে লেখা খোলা চিঠিতে সেই ছবিটাই ধরা দিল।

গ্রামে রাত কাটানো ব্যুমেরাং হতেই পারে

গ্রামে গিয়ে রাত কাটানোর একটা হিড়িক পড়ে গেছে। যেন বিধায়ক বা মন্ত্রী রাতে গেলেই সব ক্ষোভ প্রশমিত হয়ে যাবে। বরং, উল্টোটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, গ্রামে গেলেও তাঁকে ঘিরে থাকবেন পঞ্চায়েতের মাতব্বর অথবা ব্লকের ঠিকাদার। এঁদের বৃত্ত ভেদ করে সাধারণ মানুষ কাছে আসতেই পারবেন না। নানা অপকর্মের কথাও দ্রুত ছড়িয়ে পড়তে সময় লাগবে না। রাত জাগার এই কর্মসূচি ব্যুমেরাং হয়ে উঠতেই পারে। ওপেন ফোরামে লিখেছেন বিপ্লব মিশ্র।