ভূস্বর্গ আবার ভয়ঙ্কর হয়ে উঠবে না তো!
আবার শিরোনামে কাশ্মীর। চ্যানেলের প্রাইম টাইম জুড়ে, কাগজের প্রথম পাতা জুড়ে আবার সেই কাশ্মীর। কিন্তু কাশ্মীরের যে শালবিক্রেতা প্রতিবছর শীতের অতিথি হয়ে কলকাতায় আসেন, বছরের অর্ধেক সময় এই শহরেই কাটিয়ে যান, তাঁর চোখে কলকাতা ঠিক কেমন? কাশ্মীরই বা কেমন? নিজের স্ত্রীকে লেখা খোলা চিঠিতে সেই ছবিটাই ধরা দিল।
