যাঁরা দলে নিচ্ছেন, তাঁদের দায় নেই!
এক দল থেকে অন্য দলে যাওয়ার নজির অনেক আগেও ছিল। কিন্তু তার একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকত। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে দূরত্ব বাড়ছে। অভিমান জমা হচ্ছে। যা হয়তো তাঁকে অন্য শিবিরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন দলবদলটাও যেন তৎকাল টিকিটের মতো। সকাল পর্যন্ত যিনি এক দলের হয়ে মিছিল করেছেন, হঠাৎ দেখা গেল, বিকেলে তিনি অন্য দলের পতাকা ধরছেন।
