ছোটবেলায় টিভিতে দেখেছেন, এখনও সেটাকে ভাঙিয়ে যাচ্ছেন

দোষটা উত্তম কুমারের নয়। বদলে যাওয়া সময়ের এটাই প্রকৃত ছবি। কিন্তু এই সহজ ব্যাপারটা অনেকে মানতে চান না। তাঁরা ভাবেন, উত্তম কুমারের পর বোধ হয় বাংলা ছবিই হয়নি। এটা ভেবে তাঁরা কী আনন্দ পান, কে জানে। আসলে, তাঁরা এখনকার বাংলা ছবিও দেখেন না। উত্তমের ছবিও সেভাবে দেখেননি। ছোটবেলায় টিভিতে জুলাই মাস এলে হাতে গোনা কয়েকটা ছবি দেখেছেন। সেগুলোকেই ভাঙিয়েই স্মৃতির জাবর কাটছেন।

জটায়ুর বিকল্প পাওয়া সত্যিই কঠিন

বোঝা গেল, ভবিষ্যতে হয়ত ফেলুদার বিকল্প পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু জটায়ুর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। সেই কতকাল আগে সত্যজিৎ রায় এই সারসত্যটা বুঝেছিলেন।

পলাশের খোঁজে বড়ন্তি

বন্ধুদের মন ভরল না পলাশে। আশ্বাস দিয়ে বললাম বাঁকুড়ায় বেশ কিছু ফুটেছে আমি জানি। চল, তোদের দেখিয়ে দেব। হ্যাঁ কথা রাখতে পেরেছিলাম। সকাল দশটায় রওনা হয়ে যখন বাড়ি ফিরছি, বাড়ির সামনের পলাশ গাছ গুলো তখন পলাশ ফুলে রাঙা। যেগুলো বড়ন্তি যাওয়ার সময় ফোটেনি না আমাদের চোখে পড়েনি, সেটা এখনও বিস্ময়!
‌‌‌‌

নরম রোদ গায়ে মেখে রাজাভাতখাওয়া

লকডাউন মানেই কি গৃহবন্দি!‌ মন ছুটে চলে স্মৃতির আলপথ বেয়ে। রাজাভাতখাওয়ার সেই প্রান্তিক স্টেশন, সন্ধে নেমে আসা সেই জঙ্গলঘেরা পথ, আর সকালের নরম রোদে জঙ্গলের গন্ধ নেওয়া। সবমিলিয়ে দারুণ এক অনুভূতি। মেলে ধরলেন হৈমন্তী ঘোষাল।

‌ভ্রমণ দেজা ভু

মদনমোহন মিষ্টির নামটা প্রথম শুনি ২০০৯ সালে, পুরীর সমুদ্রের ধারে, সমুদ্র স্নান সারার ঠিক পর। পাড়ের দিকে চোখ পড়তেই চির পরিচিত দৃশ্য, বাঁক কাঁধে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে মিষ্টিওয়ালার হাঁক। হাঁড়িতে উঁকি মারতেই জীবনে প্রথম দেখা পেলাম মদনমোহনের। নামের তাৎপৰ্য ঠিক জানা নেই। তবে আন্দাজ করছি মিষ্টির আকার অনেকটা শ্রীকৃষ্ণের ছোটোখাটো একটা বাঁশির মতো। আর সেখান থেকেই হয়ত নাম হয়েছে মদনমোহন।

‌একটা স্মার্টফোন, কেড়ে নিচ্ছে এক পাতা পড়ার ধৈর্য

পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। ধৈর্য হারিয়ে ফেলছে। অহেতুক রাত জাগছে। নিষিদ্ধ সম্পর্কে আসক্তি আসছে। কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে। যাঁরা দেশ চালান, তাঁরা কি বুঝতে পারছেন না?‌ তাই, আমাদের দেশেও এই নিয়ম চালু হোক। রাত বারোটা নয়, রাত দশটা থেকে ফেসবুকের উৎপাত বন্ধ হোক।

ছোট গল্প‌ কাপল শো

অনামিকা তেওয়ারী। -আজ বিকেলটা ফাঁকা রেখেছো তো? সুমন কম্পিউটার স্ক্রিনের ওপর থেকে মুখ তুলে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ভাবখানা এমন, যেন বুঝতেই পারছে না, কেন জিজ্ঞেস করছি। ফিরতি...

লর্ডস যেন বঙ্গ জীবনের অঙ্গ

ঝুলন যখন দেশের হয়ে প্রথম খেলতে নামেন, তখনও জন্মই হয়নি শেফালি ভার্মা, রিচা ঘোষদের। আজ এঁরাই ঝুলনের সতীর্থ। এঁরাই মাঠের মাঝে ঝুলনকে জড়িয়ে ধরছেন। হাও হাও করে কাঁদছেন। জীবন বড়ই বিচিত্র। কোন বাঁকে কোন চিত্রনাট্য লেখা থাকে, কেউ জানে না।

বেঙ্গল টাইমস। শারদ সংকলন ২০২২

এবারের পুজো সংখ্যাতেও সাহিত্য থেকে বিনোদন, খেলা থেকে রাজনীতি, ফিচার থেকে ভ্রমণ— সব উপাদানই রয়েছে। চেষ্টা হয়েছে নতুন লেখকদের আরও বেশি করে সুযোগ দেওয়ার। সীমিত প্রিন্ট ভার্সান হয়ত অনেক পাঠকের কাছেই পৌঁছবে না। তাই রইল পিডিএফ ফাইলও। ইচ্ছে করলেই ডাউনলোড করে পড়তে পারবেন।

ভিক্টর, ফাঁদে পা না দিলেই পারতেন

সরল বিশ্বাস প্রথমেই দ্বিধাহীনভাবে জানিয়ে রাখি, আমি একজন বাম অনুরাগী। বামেদের সব কিছুর সঙ্গে যে সহমত পোষণ করি, এমন নয়। অনেক পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তিও থাকে। যেহেতু আমি দলীয় সদস্য...