মুলায়মকে কখনও ইংরাজি বলতে শুনেছেন!
শোনা যায়, প্রথম জীবনে তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তাও আবার বিজ্ঞান বিভাগের। এমন একজন মানুষ কি চেষ্টা করলে দু–চার লাইন ইংরাজি বলতে পারতেন না? আলবাত পারতেন। কিন্তু কোনওদিন চেষ্টাই করলেন না।
শোনা যায়, প্রথম জীবনে তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তাও আবার বিজ্ঞান বিভাগের। এমন একজন মানুষ কি চেষ্টা করলে দু–চার লাইন ইংরাজি বলতে পারতেন না? আলবাত পারতেন। কিন্তু কোনওদিন চেষ্টাই করলেন না।
আসলে, পড়াশোনা মানুষকে বিনয়ী করে। তাঁর আর যাই অভ্যেস থাক, পড়ার অভ্যেস নেই। গত দশ বছরে কটা বই পড়েছেন? একটাও উপন্যাস বা প্রবন্ধের বই পড়েছেন? অন্তত একটা ভাল মানের বইও যদি পড়তেন, তাহলে বুঝতেন, তাঁর বইগুলোকে আর যাই হোক, বই বলা যায় না। তাঁর লেখাকে আর যাই হোক, সাহিত্যকর্ম বলা যায় না।
অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, একবার জয়পুরের জঙ্গলে যাব। নানা কারণে যাওয়া হয়ে উঠছিল না। হয়ত এত কাছে বলেই গড়িমসি করছিলাম। শেষপর্যন্ত বেরিয়েই পড়লাম। এমনিতে মোটেই খুব দূরে নয়। বাঁকুড়া থেকে ঘণ্টা দেড়েক। ওন্দা, রামসাগর পেরিয়ে, বিষ্ণুপুর ছুঁয়ে সোজা রাস্তা ধরে গেলেই হবে। বিষ্ণুপুর পেরিয়েই পাবেন মস্ত এক জঙ্গল। দিনের বেলায় তেমন আহামরি মনে হবে না। কিন্তু রাতের বেলায় গা ছমছম করতেই পারে।
সারাদিন একটাও ছবি তোলা ছিল না। এসএমএস বা হোয়াটসঅ্যাপ নামক শব্দগুলোও ডিকশেনারিতে ছিল না। মাঝে মাঝে মনে হয়, সেইদিনগুলোই বেশ ছিল। লোকগানের সুরেই বলতে ইচ্ছে করে, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম।’
এখন সৌরভকে আইসিসিতে পুনর্বাসন দেওয়া ছাড়া উপায় নেই। তাহলে সৌরভের সম্মানও রইল। জয় শাহর সভাপতি হওয়াও হল। আপাতত সেইদিকেই এগোচ্ছে বোর্ড। বোঝাই যাচ্ছে, সৌরভের জন্য নয়। জয় শাহ যেন আরও তিন বছর থাকতে পারেন, সেই তাগিদ থেকেই কোর্টে যাওয়া হয়েছিল।
আপাতত ঠিক আছে, ১১ ও ১২ অক্টোবর নমিনেশন। ১৩ তারিখ স্ক্রুটিনি। ১৪ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর নির্বাচন। নির্বাচন হচ্ছে কিনা, ১৪ তারিখের পর তা পরিষ্কার হবে। কারা লড়াইয়ে রইলেন, সেটা বুঝতেও সেই ১৪ তারিখ লেগে যাবে।
হলে সর্বসাকূল্যে দশ–বারোজন লোক। অন্যান্য শোগুলোতেও ছবিটা নিশ্চয় এরকমই থাকে। হল থেকে হয়ত দ্রুত উঠেও যাবে। দুই নতুন পরিচালকের প্রথম প্রয়াস। সেদিক থেকে দেখতে গেলে, ছবিটা বেশ ভাল। একটা যত্ন ও ভাললাগার ছাপ আছে। বারবার মনে হয়, তথাকথিক স্মার্টনেসটা সবার জন্য নয়। ভুবনবাবুরা এমনিতেই বেশ সুন্দর। তাঁদের আর স্মার্ট হওয়ার দরকার নেই। তাঁরা যেমন আছেন, তেমনই থাকুন।
এমন সময় ঝেপে বৃষ্টি নামল। কিন্তু আমরা সেভাবে ভিজলাম না। চারদিকে অসংখ্য ছোট–বড় গাছ। মাথার উপর যেন পাতার একটা ছাউনি তৈরি হয়েছে। তারপর বৃষ্টি কমতে অনিচ্ছা সত্ত্বেও জঙ্গল থেকে বেরিয়ে চললাম বুরুডি লেকের দিকে।