উনি না সুযোগ দিলে কে চিনত?‌

গুপী–‌বাঘার গান মানেই অনুপ ঘোষাল। সেই গানের জন্যই পেয়েছেন পরিচিতি। সত্যজিৎ রায়ের প্রতি সেই কৃতজ্ঞতা উঠে এল শিল্পী অনুপ ঘোষালের কথায়। লিখেছেন শ্রীপর্ণা গাঙ্গুলি।

যেজন ছিলেন নির্জনে

কোনও স্ক্রিপ্ট বা গল্প লিখলে সবার আগে পড়ে শোনাতেন স্ত্রী বিজয়া রায়কে। পথের পাঁচালি-র আগে নিজের হাতের গয়না তুলে দিয়েছিলেন সত্যজিতের হাতে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে গিয়ে এমন অনেক অজানা কথা জেনে এলেন সংহিতা বারুই।

বোরিয়াদা, নেবে একটা ইন্টারভিউ!‌

স্বরূপ গোস্বামী বোরিয়াদা,   সম্পর্কটা অনেকদিনের। এভাবে চিড় ধরবে, ভাবিনি। কিন্তু সব চিত্রনাট্যের ওপর তো আমাদের হাত থাকে না। আমাদের অজান্তেই অনেক চিত্রনাট্য লেখা হয়ে যায়।   সেই সময় আমি...

একেনবাবুর পাহাড়যাত্রা

গোয়েন্দা গল্পে গোয়েন্দাকে বুদ্ধিমান মনে হয়, তুলনায় সহকারীকে কিছুটা বোকা মনে হয়। সহকারীরা হয় ভুলভাল সন্দেহ করেন, নয় কমিক রিলিফ দিয়ে যান। এক্ষেত্রে একেনবাবু নিজেই যেন কমিক রিলিফ দিয়ে যান। তুলনায় সঙ্গীদের বেশ বুদ্ধিমান–‌বিচক্ষণ মনে হয়। একেনবাবুকে দেখে মনে হয়, চারিদিকে ঘেঁটে ঘ করে বসে আছেন। তাঁকে নিয়ে অন্যরা মস্করা করে। তিনি রাগেন না। বরং বেশ উপভোগ করেন। শেষবেলায় দেখা যায়, আপাতভাবে বোকা ও সরল এই মানুষটি তলে তলে সবাইকে টেক্কা দিয়ে গেছেন। যদিও শেষমেশ কৃতিত্বটা অন্যদের দিয়েই আনন্দ পান।

শতাব্দীর সময়টা উল্টে দেওয়া যায় না!‌

ফেরার সময়ও তাই। শিলিগুড়িতে ভোর সাড়ে পাঁচটায়। এত ভোরে পাহাড় থেকে নেমে আসা সম্ভব নয়। তার মানে, আগেরদিন বিকেল বা রাতে নেমে আসতে হচ্ছে। শিলিগুড়িতে একরাত থেকে পরেরদিন ভোরে ট্রেন ধরতে হচ্ছে। দু ক্ষেত্রেই শিলিগুড়িতে এক রাত করে কাটাতে কার্যত বাধ্য করা হচ্ছে। অথচ, ট্রেনের সময়সূচি যদি উল্টো করা হত, তাহলে অন্তত এই বিড়ম্বনায় পড়তে হত না। আশা করি, রেল কর্তারা বিষয়টা ভেবে দেখবেন।

আদালতকে গুন্ডামির আখড়া না বানালেই নয়!‌

গুন্ডামির সংস্কৃতি এতটাই প্রসারিত, কোথায় সেটা করতে নেই, এই বোধটাও হারিয়ে যাচ্ছে। ভোটে বহিরাগতদের এনে তাণ্ডব করা অভ্যেস। সেই অভ্যেসটা হাইকোর্টেও জারি। এতে দুর্নামটা কার হচ্ছে? যিনি অকাতরে অনুপ্রেরণা বিলিয়ে বেড়ান, তিনি ভাবুন।

সেরা গোয়েন্দাদের সঙ্গে তখনই পরিচয়

কীভাবে কেটেছিল মাধ্যমিকের পরের তিন মাস?‌ এই নিয়ে বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— মাধ্যমিকের পরে। পুরো মার্চ ও এপ্রিল মাস জুড়েই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরের দিনগুলো নিয়ে আলোচনা চলবে। ফেলে আসা দিনগুলোতে একটু উকি দেওয়া।

সারাক্ষণ স্মার্টফোনে?‌ অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?‌

টেনিস এলবোর নাম তো আমরা সবাই শুনেছি। শচীন তেন্ডুলকারের মতো ক্রিকেটার এই রোগে কাবু হয়ে পড়েছিলেন। পশ্চিমী দুনিয়ায় এখন এক নতুন সমস্যার নাম সেলফোন এলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের হ্যান্ড অ্যান্ড আপার এক্সট্রিমিটি সেন্টারের অস্থি বিশেষজ্ঞ ডক্টর পিটার জে ইভান্স জানিয়েছেন, দীর্ঘক্ষণ সেলফোন ব্যবহারের ফলে হাতের হাড় ও পেশিতে এই সমস্যা দেখা দিচ্ছে।

সঠিক জায়গাতেই আলো ফেলেছেন বিচারপতি

এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে এইসব বিচারপতিদের প্রতি অনাস্থা আরও বাড়বে। প্রশাসন থেকে সংবাদ মাধ্যম আগেই পেটোয়া হয়ে গেছে। এবার বিচারপতিরাও ভেবে দেখুন, তাঁদের নামের আগে এই পেটোয়া শব্দটা জুড়ে গেলে সেটা কতটা অপমানজনক। ধন্যবাদ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে সঠিক জায়গাতেই আলো ফেলেছেন।

নতুন বিভাগ:‌ মাধ্যমিকের পরে

মাধ্যমিক শেষ মানেই যেন প্রাণে খুশির তুফান। কেউ লম্বা ছুটিতে বেড়াতে যেত। কেউ এই সুযোগে নানা রকমের বই পড়ে ফেলত। কতভাবেই না কেটেছে ছুটির মুহূর্তগুলো। তাই নিয়ে বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— মাধ্যমিকের পরে। স্মৃতির পাতা থেকে সেই মুহূর্তগুলো তুলে আনার চেষ্টা।