আদালতকে গুন্ডামির আখড়া না বানালেই নয়!
গুন্ডামির সংস্কৃতি এতটাই প্রসারিত, কোথায় সেটা করতে নেই, এই বোধটাও হারিয়ে যাচ্ছে। ভোটে বহিরাগতদের এনে তাণ্ডব করা অভ্যেস। সেই অভ্যেসটা হাইকোর্টেও জারি। এতে দুর্নামটা কার হচ্ছে? যিনি অকাতরে অনুপ্রেরণা বিলিয়ে বেড়ান, তিনি ভাবুন।
