শতাব্দীর সময়টা উল্টে দেওয়া যায় না!
ফেরার সময়ও তাই। শিলিগুড়িতে ভোর সাড়ে পাঁচটায়। এত ভোরে পাহাড় থেকে নেমে আসা সম্ভব নয়। তার মানে, আগেরদিন বিকেল বা রাতে নেমে আসতে হচ্ছে। শিলিগুড়িতে একরাত থেকে পরেরদিন ভোরে ট্রেন ধরতে হচ্ছে। দু ক্ষেত্রেই শিলিগুড়িতে এক রাত করে কাটাতে কার্যত বাধ্য করা হচ্ছে। অথচ, ট্রেনের সময়সূচি যদি উল্টো করা হত, তাহলে অন্তত এই বিড়ম্বনায় পড়তে হত না। আশা করি, রেল কর্তারা বিষয়টা ভেবে দেখবেন।
