শঙ্কুর ছবিতেও কিনা আইটেম সং!
চিত্রনাট্য মোটামুটি টানটান। অহেতুক ব্যপ্তি নেই। জায়গা বুঝে হিউমার আছে। তবে অ্যামাজন তুলে ধরতে গিয়ে গিরিডিটা বোধ হয় একটু উপেক্ষিত থেকে গেল। শঙ্কুর সঙ্গে গিরিডির এক অদ্ভুত যোগ। যে কোনও কারণেই হোক, সেই যোগটা সেভাবে তুলে ধরা গেল না। অবশ্য ভোজের পাতে পোলাও, মাংস থাকলে চচ্চড়ি বা ফুলকপির তরকারির প্রতি একটু উপেক্ষা হয়েই থাকে।লিখেছেন সজল মুখার্জি।
