পাহাড়ে আবার হঠকারি বন্ধের ডাক কেন?
ভরা পর্যটন মুরশুম। আবার পাহাড়ে বন্ধের ডাক। এবার আর গুরুংবাহিনী নয়, বনধ ডাকল বিনয় তামাংদের যুব মোর্চা। বিনয় বলেছিলেন, আর কখনও পাহাড়ে বন্ধ ডাকবেন না। অথচ, তাঁর দলই কিনা বন্ধ ডেকে বসল! এতে পাহাড়ের ভাল হবে? গুরুংদের সঙ্গে তাহলে তফাত কোথায় ?
