অভিনন্দন আই এফ এ, দেরিতে হলেও বোধোদয় হল
কয়েক বছর ধরে আই এফ এ কর্তাদের অদূরদর্শিতায় এমন একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট প্রায় কবরে যেতে বসেছিল। হঠাৎ করে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট করে ফেলেছিলেন উৎপল গাঙ্গুলিরা। যুক্তি ছিল, এর ফলে নাকি ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্সিলোনার জুনিয়ার দলকে আনা হবে।এমন অবস্থা হল, কবে টুর্নামেন্ট শুরু, কবে শেষ, কারা চ্যাম্পিয়ন, কেউ জানতেও পারল না। এমন একটা টুর্নামেন্টকে কার্যত কোমায় পাঠিয়ে দেওয়া হল।
