নতুন দিশা দেখাতে পারে চা–পর্যটন
চা–বাগানের ১৫ শতাংশ পর্যন্ত জমিকে পর্যটনের কাজে ব্যবহার করা যাবে। চা–বাগান মালিকদের কাছ থেকে এমন প্রস্তাব আসছিল। পর্যটন সংস্থাগুলিও বারেবারে এমন প্রস্তাব দিচ্ছিল। এতে উত্তরের পর্যটন শিল্প অনেকটাই চাঙ্গা হতে পারে। এমনকী, চা–বাগানগুলির অর্থনীতিও কিছুটা হলেও উন্নত হতে পারে। বিকল্প কর্মসংস্থানও হতে পারে।
