তাঁরা যে তৃণমূলের লেজুড়, এটা বিনয় তামাংরা কবে বুঝবেন!
পাহাড়ে বিনয় তামাংদের না আছে সংগঠন। না আছে স্বতন্ত্র অস্তিত্ব। তাঁদের জিটিএ ছাড়া হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, এর বেশি ভাবতে যেও না। যা প্রাপ্য, তার থেকে অনেক বেশি কিছু দেওয়া হয়েছে। বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। লোকসভার স্বপ্নও দেখো না। এতদিন পরেও এই সহজ সত্যিটা যদি বিনয় তামাংরা না বুঝে উঠতে পারেন, তাহলে বুঝতে হবে তাঁদের রাজনৈতিক বোধবুদ্ধি এখনও পরিণত হয়নি।
