বেলাশেষে–র টিম নিয়ে এবার বেলা শুরু
আবার নতুন চমক শিবপ্রসাদ–নন্দিতা জুটির। এবার তাঁরা পর্দায় আনছেন বেলা শুরু। বছর তিনেক আগে মুক্তি পেয়েছিল বেলা শেষে। ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সৌমিত্রর উল্টোদিকে ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। ঘরে–বাইরের সেই পুরনো জুটি।
