বিশ্বকাপে এতদিনে লোক পাঠাল আনন্দবাজার!
সবাই পৌঁছে গেছে বিশ্বকাপের আগেই। আনন্দবাজার প্রতিনিধি পাঠালো প্রি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যাওয়ার পর। জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন বিদায় নেওয়ার পর। এই ভাঙা হাটে কী বাজার হবে, কে জানে!
সবাই পৌঁছে গেছে বিশ্বকাপের আগেই। আনন্দবাজার প্রতিনিধি পাঠালো প্রি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যাওয়ার পর। জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন বিদায় নেওয়ার পর। এই ভাঙা হাটে কী বাজার হবে, কে জানে!
শুধু কলেজে কলেজে নয়। দাদাগিরি চলছে আই এফ এ–তেও। মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জির ইচ্ছে হয়েছিল তিনি আই এফ এ–র সভাপতি হবেন। মুখ্যমন্ত্রীর দাদার ইচ্ছে বলে কথা। তাঁকে সভাপতি করতে আই এফ এ–র সংবিধান বদল হয়ে গেল। তিনি হয়ে গেলেন সভাপতি।
রোগ বাড়তে বাড়তে মহামারির চেহারা নিয়েছে। তাই হুঙ্কার দিয়েও কাজ হবে না। কলেজে কলেজে গিয়েও কাজ হবে না। যে চারাগাছে একটু একটু করে জল দেওয়া হয়েছে, তার শিকড় নিজের অজান্তেই অনেক দূর ছড়িয়ে গেছে। এখন চাইলেও উপড়ে ফেলা মুশকিল। লিখেছেন রক্তিম মিত্র।।
আপনার যত ছবি আছে, তার মধ্যে সেরা কোনগুলো? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। যেগুলো আপনাকে না জানিয়ে তোলা হয়েছে, সেগুলোই ন্যাচারাল ছবি হয়েছে। আর যেগুলো জানিয়ে তোলা হয়েছে, যেগুলোতে আপনি পোজ দিয়েছেন, তার মধ্যে কেমন একটা দেখনদারি ব্যাপার আছে।
আফ্রিকার কোনও দল রইল না। এশিয়ার লড়াইও শেষ। বিশ্বকাপ সেই ইউরোপ আর লাতিন আমেরিকার মধ্যেই কার্যত সীমাবদ্ধ রইল। ব্রাজিল বা ফ্রান্স নয়, এমনকী গুরুগুয়ে বা ইংল্যান্ডও নয়। একেবারে নতুন এক চ্যাম্পিয়ন উঠে আসুক। লিখেছেন সঞ্জয় পাত্র।।
একদিন বলল বিস্কুট খাবেন না। তার বদলে মুড়ি খান। বেশ, তাই হোক। মুড়ি খেতে শুরু করলাম। দুম করে বলে উঠল, কী সর্বনাশ, খবরদার মুড়ি খাবেন না। গোল গোল সাদা সাদা মুড়ি। তাতেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিষ। আশ্চর্য! তাহলে খাব কী? যত নষ্টের গোড়া ওই অফবিট ২৪। লিখেছেন অন্তরা চৌধুরি।।