পোস্টারে আগে থাকত সুচিত্রার নাম
আমরা মুখে বলি উত্তম–সুচিত্রা। পোস্টারে কিন্তু আগে থাকত সুচিত্রার নাম। এমন শর্তই দিতেন সুচিত্রা। আর সেটাই মেনে নিতে হত মহানায়ককে। সেই জুটির এমন ঠাণ্ডা লড়াইয়ের কথা তুলে আনলেন সংহিতা বারুই।।
আমরা মুখে বলি উত্তম–সুচিত্রা। পোস্টারে কিন্তু আগে থাকত সুচিত্রার নাম। এমন শর্তই দিতেন সুচিত্রা। আর সেটাই মেনে নিতে হত মহানায়ককে। সেই জুটির এমন ঠাণ্ডা লড়াইয়ের কথা তুলে আনলেন সংহিতা বারুই।।
২০০৭ এ কেন রাষ্ট্রপতি করা হয়নি প্রণব মুখার্জিকে? একান্তে সোনিয়া গান্ধী ডেকে কী বলেছিলেন? ২০১২ তে কার ওপর রাগ করে প্রণববাবুকে মেনে নিয়েছিলেন? এমনই অজানা কাহিনী উঠে এসেছে মিডিয়া সমাচার বিভাগে। পড়ুন, চাইলে সেই লেখার লিঙ্কও পড়ে নিতে পারেন।
মেদিনীপুরের এক ছোট্ট গাঁয়ের এক সরল শিশুর গল্প ,প্রথম জীবনে পড়তে না জানা এক নিরক্ষরের কবি হয়ে ওঠার গল্প ,আজীবন হাল ধরা এক কৃষকের গল্প ,জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় যার লেখনীতে বাংলার নদী মাঠ ক্ষেত বার বার ফিরে এসেছে যার কবিতা সমকালীন কাব্য জগতকে এক আলাদা মাত্রা দান করেছে সেই মাটির কবি বিনোদ বেরার নানান অজানা কাহিনি …………….
_ শোভন চন্দ ও অয়ন দাস
দারুণ সাড়া ফেলছে ‘স্মৃতিটুকু থাক’ বিভাগ। মনের ভেতর জমে থাকা অনেকদিনের কথা। বলতে পেরে কিছুটা হালকা হওয়া। ভুলস্বীকারে কোনও অন্যায় নেই, বরং এক সততা আছে। তেমনই সততার পরিচয় দিলেন তিমিরকান্তি পতি। পড়ুন। আপনারও এমন কোনও অনুভূতি থাকলে লিখে পাঠান।
বেঙ্গল টাইমসে শুরু হয়েছে নতুন বিভাগ— আত্মকথা। আজ ৩০ জানুয়ারি, গান্ধীহত্যার কলঙ্কিত দিন। এই দিনে যদি নাথুরাম গডসে তাঁর আত্মকথা লিখতেন, কেমন হত? সেই ভাবনা থেকেই এই লেখা। লিখেছেন ময়ূখ নস্কর।।
আমরা হলাম সেই মধ্যবিত্ত, যারা দিনরাত মন্ত্রীদের গালমন্দ করি। এদিকে, নিজের ছোট্ট সংসার চালাতে হিমশিম খেয়ে উঠি। এদিক সামলাতে গিয়ে ওদিকটা বেসামাল হয়ে যায়। ছেলের আবদার মেটাতে গিয়ে বউয়ের চাওয়াটার মূল্য দিতে পারি না। সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বের রাস্তায় হাঁটতে গিয়ে কত জানা–অজানা ঠোক্কর খেয়ে বসি। একটা ছোট্ট ভুলের খেসারত হিসেবে আরও কত ভুলকে ডেকে আনি। যাঁদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা, তাঁদের কথা বাদ দিন। যাঁরা মাস মাইনের চাকুরে, বাইরে থেকে দেখে যাঁদের আপাতভাবে সচ্ছল বলেই মনে হয়, তাঁদের সংসারে কখনও উকি দিযেছেন ? তাঁর আয় হয়ত মাসে তিরিশ হাজার টাকা। আমরা ভেবে নিই, মাস গেলে তিরিশ হাজার ঢুকছে, মাত্র তিনটি লোক, কী এমন খরচা! নিশ্চয় অনেক টাকা জমেছে। কিন্তু তাঁর যে নাভিঃশ্বাস উঠছে, সে খবর কজন রাখি! রাজ্য সরকারী কর্মী, কেন্দ্রের কর্মী, নিউক্লিয়ার ফ্যামিলি, যৌথ পরিবার, স্বামী–স্ত্রী দুজনের চাকরি, নিঃসন্তান, ছেলে–মেয়ে কলেজ পড়ুয়া। এমন নানা দম্পতির সঙ্গে কথা বলা হল। সংসারের খরচের ছবিটা একটু বোঝার চেষ্টা। আসুন, টুকরো টুকরো খরচের হিসেবগুলোয় একটু চোখ মেলানো যাক। সব জায়গায় খরচগুলো একরকম নয়। শহরের সঙ্গে আধা শহরের ফারাক আছে। ছোট পরিবারের সঙ্গে বড় পরিবারের ফারাক আছে। রুচি ও অভ্যেসগত কারণেও ফারাক অনেকটা বেড়ে যায়। কোনও খরচটা একেবারেই অনিবার্য। আবার কোথাও কোথাও হয়ত একটু লাগাম টানা যায়। বিষয় ধরে ধরে একটু আলোচনা করা যাক।
গড়াপেটার বিরুদ্ধে আই এফ এ কখনও কড়া শাস্তি দিয়েছে? গড়াপেটায় যুক্ত ক্লাবকে সাসপেন্ড করেছে? কোনও ফুটবলার কি গড়াপেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? কলকাতা ফুটবলে এমন ঘটনা বছর দশেক আগে ঘটেছিল। নিঃশব্দে পেরিয়ে গেল দশটা বছর। সেই প্রতিবাদের নায়ক কুমারেশ ভাওয়াল বেঙ্গল টাইমসের মুখোমুখি।।
ব্যোমকেশের স্রষ্টা হিসেবেই তাঁর পরিচিতি। অনেকে চেনেন ঐতিহাসিক উপন্যাসের জন্যও। কিন্তু সাহিত্যিকরা তাঁর কাছে এলেই সঙ্গে ঠিকুজি-কোষ্ঠী নিয়ে আসতেন। জ্যোতিষের জন্যও বিশেষ পরিচিতি ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। কিংবদন্তি সাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে এমনই নানা অজানা কাহিনি তুলে আনলেন মিত্র অ্যান্ড ঘোষের কর্ণধার সবিতেন্দ্রনাথ রায়। বেঙ্গল টাইমসের পক্ষ থেকে তাঁর মুখোমুখি শোভন চন্দ।
জন্মদিনে মহানায়ককে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য। উত্তম কুমারকে নিয়ে প্রকাশিত হচ্ছে বিশেষ ই ম্যাগাজিন- মহানায়ক, তোমারে সেলাম। তাঁর অভিনয় জীবন, ব্যক্তিজীবনের নানা অজানা দিক উঠে আসবে।
(বিস্তারিত জানতে পড়ুন)
সপ্তাহে একদিন টিভিতে বাংলা সিনেমা। জুলাই মানে উত্তম-মাস। তেমনই একদিন লোডশেডিং। তারপর কী ঘটল ? পড়ুন স্মৃতিটুকু থাক বিভাগে।