নকল খ্যাতির বিড়ম্বনা
ফিরে এসো, চিঠি
এপার বাংলায় উল্লাস ওপার বাংলায় কান্না
আমাদের কাছে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস। আনন্দের দিন। কিন্তু পাশের দেশে ছবিটা অন্যরকম। সেখানে পনেরোই আগস্ট মানে মর্মান্তিক এক হত্যাকান্ড। পনেরোই আগস্ট মানেই ভয়াবহ সেই স্মৃতি। পনেরোই আগস্ট মানে যন্ত্রনার দিন, কান্নার দিন।
কিশোরকে মরণোত্তর সম্মান দিতে এত কুণ্ঠা কীসের ?
মানুষের হৃদয়ে তাঁর স্থান। কিন্তু রাষ্ট্রের কাছে তিনি এখনও ব্রাত্যজন। জীবিত অবস্থাতেও স্বীকৃতি পাননি। মৃত্যুর তিন দশক পরেও ছবিটা একইরকম। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।
সাহিত্য আদাকেমি পাচ্ছেন পান্ডব গোয়েন্দার স্রষ্টা
সেই কলমের আজও বিরাম নেই। বিরাম নেই ঘোরাঘুরির। এই বয়সেও যেন পায়ে চাকা লাগানো আছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। এবার তিনিই পাচ্ছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। পুরস্কার যেন তার সঠিক ঠিকানা খুঁজে নিল। লিখেছেন সংহিতা বারুই।
সেদিনই বুঝেছিলাম, কেন তিনি সবার অভিভাবক
তরুণ ছাত্রনেতা, বর্তমানে চিত্র পরিচালকের চোখে অশোক ঘোষ। ২ বছর আগে, তাঁর জন্মদিনে প্রকাশিত হয়েছিল লেখাটি। মুম্বই প্রবাসী অরিত্র চট্টোপাধ্যায়ের সেই লেখাটি আবার প্রকাশিত হল। পড়ে দেখুন, ভাল লাগবে।
সবাইকে মন্ত্রী, এমপি বানিয়েছেন, নিজে হননি
রাজনীতির বৃত্তেই ছিলেন না। হঠাৎ করেই এসে পড়লেন। কারণ, অশোক ঘোষ। দূর থেকে, কাছ থেকে, দুভাবেই দেখেছেন। সেই মুগ্ধতাই উঠে এল প্রাক্তন বিধায়ক মাণিকলাল আচার্যর অকপট স্মৃতিচারণে। ২ বছর আগের সেই লেখাটি আবার পড়লে ভালই লাগবে।
আর কোনও ভোকাল টনিকে তাঁর ঘুম ভাঙবে না
(এখন চলছে কনফেডারেশন কাপ। আন্তর্জাতিক ফুটবলের চর্চায় মগ্ন বাঙালি। গত বছর এমন সময় ছিল ইউরো কাপের ফাইনাল। বিদায় নিয়েছিলেন অমল দত্ত। মৃত্যুর ঠিক আগে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছিল বেঙ্গল টাইমসে। কিংবদন্তি কোচের মৃত্যুর এক বছরে সেই লেখাটি আবার তুলে ধরা হল। )
ঋণী থেকে গেলাম
সত্যিকারের বন্ধু, যাকে দরকারের সময় পাশে পাওয়া যায়। একবার ডাক দিলেই সে হাত বাড়িয়ে দেয়, এমনকী না ডাকলেও। তেমনই এক বন্ধুর কথা স্মৃতিটুকু থাক বিভাগে। লিখেছেন প্রলয় বসাক।।
