আসলে সত্যজিৎ রায়ের সঙ্গে স্বপন সাহার যা তফাৎ, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বপন ব্যানার্জিরও সেই তফাৎ। সত্যজিতকে সরিয়ে স্বপনকে ফুটবল সচিব করলে যা হয় তাই হচ্ছে। সত্যজিৎ ফুটবল বোঝেন তাই সেই রকম টিম করতেন। স্বপন রাজনীতি বোঝেন, তাই চমক দেওয়া, দল ভাঙ্গানো, ভোটব্যাঙ্ক এই সব করছেন। লিখেছেন সন্তু ভৌমিক।।
এবার আই এফ এ–র সভাপতি হতে চান মুখ্যমন্ত্রীর দাদা। পরিবারতন্ত্র কাকে বলে, কলকাতা ময়দান হাড়ে হাড়ে টের পাচ্ছে। আই এফ এ কর্তারাও কম দায়ী নন। এমন একটি লোককে আই এফ এ–র প্রতিনিধি করেছিলেন। বাবুনকে বারবার বাংলার ম্যানেজার করেছেন। স্রেফ মুখ্যমন্ত্রীকে খুশি রাখার স্বার্থে তোল্লাই দিয়ে গেছেন। এখন ঠ্যালা সামলান। লিখেছেন রজত সেনগুপ্ত।।
এই একজন কর্তার জন্য মোহনবাগান বারবার অপদস্থ হয়েছে। সবসময় সস্তা নাটক। অহেতুক ঝগড়া, অহেতুক বিকর্ত বাঁধিয়ে বারবার মোহনবাগানকে অপদস্থ করেছেন। আজ সেই দেবাশিস দত্তর পদত্যাগপত্র গ্রহণ করেছেন অঞ্জন মিত্র। দেরিতে হলেও একটি সঠিক কাজ করলেন। লিখেছেন রজত সেনগুপ্ত।
বেঙ্গল টাইমস প্রতিবেদন: অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। এই মরশুমে লাল হলুদের কোচ হচ্ছেন বাস্তব রায়। সরকারিভাবে তিনি কোচ। আসলে, সুভাষ ভৌমিকের সহকারী। সুভাষ ভৌমিককে টিডি হিসেবে আগেই আনা হয়েছে।...
বেঙ্গল টাইমস প্রতিবেদন: বঙ্গভূষণ পেতে চলেছেন সুব্রত ভট্টাচার্য। তাঁর নাম মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। প্রাক্তন ফুটবলার সম্মতিও জানিয়ে দিয়েছেন। যে কোনওদিনই তাঁর নাম ঘোষণা হতে পারে। মোহনবাগানে টানা ১৭ বছর...
রবি ঠাকুর কোন দলের সমর্থক ছিলেন ? তাঁর কোন লেখায়, কোন ক্লাবের কথা কীভাবে উঠে এসেছে ? গোষ্ঠ পালকে দেখে কী বলেছিলেন রবীন্দ্রনাথ? এমন নানা অজানা বিষয় উঠে এল ময়ূখ নস্করের লেখায়।
কর্তা এখনও ভেবে পাচ্ছেন না এত টাকা কোথা থেকে আসবে। এগিয়ে এলেন সেই পদত্যাগী প্রেসিডেন্ট টুটু বসু। সচিব অঞ্জন মিত্রকে ই মেল মারফত জানিয়ে দিলেন, তিনি এক কোটি টাকা দিচ্ছেন।
মোহনবাগান অনুরাগী হিসেবে চাই, অঞ্জন মিত্র সম্মানজনকভাবে বিদায় নিন। কিন্তু তাই বলে দেবাশিস দত্তর মতো হ্যাংলা কর্তাদের হাতে মোহনবাগান থাকুক, এটাও চাই না। এটুকু বলতে পারি, যেটা হচ্ছে, এটা কাম্য ছিল না। বিদায়বেলায় এমন অসম্মান অঞ্জন মিত্রর প্রাপ্য ছিল না। লিখেছেন সুমিত চক্রবর্তী।।
খালিদের বিদায় নিশ্চিত। সুভাষ ভৌমিক হয়ত থেকে যাবেন। তাঁর হাতেই পূর্ণ কর্তৃত্ব তুলে দেওয়া হোক। ফেলে আসা মরশুমে কোচ আর টিডি দলটাকে যেভাবে হাস্যকর করে তুললেন, নতুন মরশুমে সেই পুরনো নাটক আর দেখতে চাই না। লিখেছেন সোহম সেন।
ট্রেন বোঝাই করে চেন্নাই থেকে পুনেতে নিয়ে গেল সিএসকে। অথচ, আজকেই ইস্টবেঙ্গলের ফাইনাল, সামনেই ভুবনেশ্বরে। এক বেলাতেই পৌঁছে যাওয়া যেত। যে উদ্যোগটা চেন্নাই নিতে পারল, সেটা ইস্টবেঙ্গল পারল না কেন?