হাওড়া স্টেশন নিয়ে প্রশাসনের হেলদোল নেই
কলকাতা শহরে বিভিন্ন রুটে বাস উধাও হয়ে যায়। তখন ট্যাক্সিই ভরসা। কিন্তু সেখানেও ভরসা করবেন, তার উপায় কোথায়? অধিকাংশ ট্যাক্সি হয় রিফিউজ করবে, নয়তো চারগুণ/পাঁচগুণ দর হাঁকবে। হাওড়া স্টেশনে প্রি পেইড কাউন্টার আছে। আগেও সেখান থেকে বেশ কয়েকবার ট্যাক্সি ধরেছি। কিন্তু সেদিন ট্যাক্সি ধরার জন্য দেড় ঘণ্টার বেশি লাইনে দাঁড়াতে হল।
