মন্ত্রীরা এমন ডাঁহা মিথ্যে বলেন কী করে?
টিভিতে পরিষ্কার দেখা গেল, তিনি চড় মারছেন। এর পরেও কোন মুখে বলছেন, মারেননি? এমন ডাঁহা মিথ্যে কথা বলা একজন ক্যাবিনেট মন্ত্রীকে মানায়? এখানেই শেষ নয়। যে শিক্ষককে চড় মারলেন, তিনি একজন শিক্ষক। তিনি যেই থানায় নালিশ জানাতে গেলেন, উল্টে তাঁকেই গ্রেপ্তার করা হল। ধন্য মন্ত্রী! ধন্য তাঁবেদার পুলিশ।
ভাগ্যিস ভোটের ডিউটিতে যেতে হয়নি
এক তৃতীয়াংশ আসনে ভোট হল না। এতে আমার অন্তত পরোক্ষ লাভ হয়েছে। ভোটের ডিউটিতে যেতে হয়নি। ভাগ্যিস যেতে হয়নি। ট্রেনিংয়ের সময় যা অভিজ্ঞতা হয়েছে, গেলে না জানি কী হত। বেঙ্গল টাইমসের বিশেষ ফিচার: ভোটকর্মীর ডায়েরি। পড়ুন প্রথম কিস্তি।।
নতুন ফিচার: ভোটকর্মীর ডায়েরি
কোন এলাকায় ভোটের ছবিটা কেমন? সবথেকে কাছ থেকে দেখলেন ভোটকর্মীরা। তাঁদের অভিজ্ঞতা কেমন? কোথায় শান্তি, কোথায় চাপা সন্ত্রাস, কোথায় খুনসুটি। এমন নানা ঘটনা নিয়ে নতুন ফিচার— ভোটকর্মীদের ডায়েরি। চলবে মে মাস জুড়ে।
