আটের দশক বা নয়ের দশকেও দশজনের মধ্যে অন্তত সাত–আটজন সাঁতার জানত। গত পনেরো–কুড়ি বছরে ছবিটা যেন একেবারেই বদলে গেছে। স্নান করতে এখন পুকুরে যাওয়ার রেওয়াজটাই কমে গেছে। এখন একশো জন কিশোর বা তরুণের মধ্যে পাঁচজন সাঁতার জানে কিনা সন্দেহ। মন্দারমণির দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন ধীমান সাহা।।
অনেকদিন নীরব ছিলেন নন্দ ঘোষ। চারিদিকে এত বিশ্বপাক বিশ্বকাপ আওয়াজ। তিনি ঠিক করলেন, এবার ফুটবল নিয়েই লিখবেন। রাত জেগে খেলা দেখলেন, কাগজ পড়লেন। ফেসবুকে বিশেষজ্ঞদের ভাষণ শুনলেন। লিখে ফেললেন এক কিস্তি।
যাই বল বাপু, আমাদের সেই সময়টা অনেক ভাল ছিল। চার বছর অন্তর একবারই মারাদোনা, রোমারিওদের দেখতে পেতাম। ক্লাবের মেসি ভালো না দেশের মেসি- এই বিতর্কের সুযোগই ছিল না। যা দেখতাম তাই অমৃত।আরে বাবা কষ্ট না করলে কেষ্ট মেলে? আমরা কষ্ট করতাম তাই আমাদের মারাদোনা ছিল, জিকো, প্লাতিনি ছিল। তাদের পাশে তোদের এই মেসি-রোনাল্ডো-নেইমার?
ফাইনালের সেই রাতটার কথা কখনই ভুলব না। একেবারে শেষপর্বে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হল। এডগার্ডো কোদেসাল লোকটাকে পেলে কী করতাম, কে জানে! সেনসিনি, ভয়লার, ব্রেহমে নামগুলো এখনও ভুলতে পারি না। ভুলতে পারি না মারাদোনার সেই কান্না। সুদূর এই বাংলায় বসে আমরাও যে সেদিন কেঁদেছিলাম!
কিন্তু সবাইকে চমকে দিয়ে ফাইনালে উঠল নেদারল্যান্ড। আরে সেই নেদারল্যান্ড- যারা ১৯৭৪, ১৯৭৮-এর রানার্স। আরে জোহান ক্রুয়েফের নাম শুনিসনি? কিন্তু বিপক্ষে যে সোভিয়েত! বাঙালির তখনও বিপ্লব স্পন্দিত বুক। তখনও তার নিজেকে লেনিন বলে মনে হয়।
যদি সোভিয়েত অটুট থাকত, যদি তার পতাকা আজও থাকত টকটকে লাল, যদি সেই দেশেই হত আজকের বিশ্বকাপ? যদি সেই দেশের জার্সিতে লেখা থাকত CCCP? আমি কি পারতাম অন্য কোনও দেশকে সমর্থন করতে? ভাসিলিসার দেশ। প্রথম প্রেমিকার দেশ। তাকে ফেলে কি অন্য কাউকে সমর্থন করা যায়? সোভিয়েতকে ঘিরে নানা নস্টালজিয়া। উঠে এল ময়ূখ নস্করের লেখায়।
চার চারটে বিশ্বকাপ। তবু তাদের জয়ে কেউ উদবাহু হয়ে নাচে না। তাদের লড়াকু, হার না মানসিকতাকে লোকে ভয় পায়। কারণ তাদের জয়ের পথে ছড়িয়ে থাকে শিল্পীর রক্ত। ভেঙে যায় ফুটবল-শিল্পের অনুরাগীদের মন। কাপ শুধু কাপ। জার্মানি তোমার মন নেই। লিখেছেন দিব্যেন্দু দে।।
বিশ্বকাপে সব কাগজ থেকেই কেউ না কেউ গেছেন। কোনও কোনও কাগজ থেকে দুজনও গেছেন। কিন্তু কী আশ্চর্য! বিশ্বকাপে আনন্দবাজারের কোনও সাংবাদিক নেই!
টিভিটাও বদলে গেল। ছোটর বদলে বড়, সাদা–কালোর বদলে রঙিন। কিন্তু জীবন থেকে রঙগুলো কেমন যেন হারিয়ে গেল। তাই বিশ্বকাপ বললেই আমার কাছে ভেসে ওঠে সেই নব্বই সাল। ভেসে ওঠে আমাদের নতুন কেনা সেই ছোট্ট টিভিটা। ভেসে ওঠে ওই সুন্দর রাতগুলো।
তিনি অনঢ়। ফেডারেশনের দাবি, স্পন্সরদের চাপ, ফিফার হুমকি–কোনওকিছু দিয়েই তাঁকে আটকানো গেল না। বুঝিয়ে দিলেন, তিনি সিন্ডেলার, ক্রুয়েফ, মারাদোনাদের উত্তরসূরী। নাই বা জিতলেন বিশ্বকাপ। বিশ্বটা যে তার থেকে অনেক বড়। মেসিকে লাল সেলাম জানালেন সৌম্যদ্বীপ সরকার।।