নতুন ইনিংস মেহতাবের
বিশ্বকাপার! বড় চমক লাল হলুদের
দলবদলের বাজারে বড় চমক দিল ইস্টবেঙ্গল। এবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে সদ্য বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার জন আকোস্তাকে।
একদিন না একদিন বোর্ড প্রেসিডেট হবেনই
সিএবি–র আভ্যন্তরীণ রাজনীতির সমীকরণটা সৌরভ বুঝে ফেলেছেন। সম্ভবত আয়ত্বও করে ফেলেছেন। যাঁরা প্রতিভাবান, তাঁরা সবকিছুই দ্রুত আয়ত্ব করে ফেলেন। নিশ্চিত থাকুন, এই বঙ্গসন্তান বোর্ডের সভাপতি হবেনই। এবং সেদিন আর দূরে নেই। লিখেছেন সুমিত চক্রবর্তী।।
বিশ্বকাপে এতদিনে লোক পাঠাল আনন্দবাজার!
সবাই পৌঁছে গেছে বিশ্বকাপের আগেই। আনন্দবাজার প্রতিনিধি পাঠালো প্রি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যাওয়ার পর। জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন বিদায় নেওয়ার পর। এই ভাঙা হাটে কী বাজার হবে, কে জানে!
আই এফ এ–তেও জবরদখল, বসে গেলেন মুখ্যমন্ত্রীর দাদা
শুধু কলেজে কলেজে নয়। দাদাগিরি চলছে আই এফ এ–তেও। মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জির ইচ্ছে হয়েছিল তিনি আই এফ এ–র সভাপতি হবেন। মুখ্যমন্ত্রীর দাদার ইচ্ছে বলে কথা। তাঁকে সভাপতি করতে আই এফ এ–র সংবিধান বদল হয়ে গেল। তিনি হয়ে গেলেন সভাপতি।
নতুন চ্যাম্পিয়নের সন্ধানে
আফ্রিকার কোনও দল রইল না। এশিয়ার লড়াইও শেষ। বিশ্বকাপ সেই ইউরোপ আর লাতিন আমেরিকার মধ্যেই কার্যত সীমাবদ্ধ রইল। ব্রাজিল বা ফ্রান্স নয়, এমনকী গুরুগুয়ে বা ইংল্যান্ডও নয়। একেবারে নতুন এক চ্যাম্পিয়ন উঠে আসুক। লিখেছেন সঞ্জয় পাত্র।।
একেবারে নতুন করে শুরু করুক মেসি
সামনে ফ্রান্স। বিশেষজ্ঞরা বলবেন, কে কোনদিকে এগিয়ে। তুল্যমূল্য বিচারে হয়ত আর্জেন্টিনা পিছিয়েই থাকবে। থাকুক। কিন্তু স্কোরলাইনই শেষ কথা বলবে। তাই তাকিয়ে থাকব মেসির দিকে। সব হিসেব উল্টে দেওয়াই তো তার কাজ। রাঙিয়ে দিয়ে যাও। বিদায়বেলায় যেন হাতে বিশ্বকাপ দেখতে পাই।লিখেছেন সঞ্জীব রায়।।
৩৫–৩৬ পর্যন্ত খেলার দিন শেষ
এই যুগটাই আসছে, ৩৫, ৩৬ বছর বয়স পর্যন্ত ইউরোপের ক্লাবগুলিতে খেলে প্রচুর টাকা কামানোর দিন শেষ হয়ে আসছে। তরুণরা সেই জায়গা কেড়ে নেবে নিজস্ব যোগ্যতায়। তরুণরা বলবে, এবার আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে বাড়িতে বিশ্রাম নাও। সুতরাং সেই প্রবাদবাক্য সত্য হতে চলেছে আগামীদিনে।লিখেছেন সুগত রায়মজুমদার।।
