মারাদোনার সঙ্গে আমরাও যে কেঁদেছিলাম!‌

ফাইনালের সেই রাতটার কথা কখনই ভুলব না। একেবারে শেষপর্বে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হল। এডগার্ডো কোদেসাল লোকটাকে পেলে কী করতাম, কে জানে!‌ সেনসিনি, ভয়লার, ব্রেহমে নামগুলো এখনও ভুলতে পারি না। ভুলতে পারি না মারাদোনার সেই কান্না। সুদূর এই বাংলায় বসে আমরাও যে সেদিন কেঁদেছিলাম!‌

ফেডারেল ফ্রন্ট বলে কিছু থাকবে না

কংগ্রেস যদি ১২০ ছাপিয়ে যায়, তাহলে ফেডারেল ফ্রন্ট বলে কিছু থাকবে না। একে একে বাকিরা ঝুঁকবে কং শিবিরে। তখন তাঁকেও ভিড়তে হবে।সুতরাং, যতই ফেডারেল ফ্রন্টের দামামা বাজানো হোক, ভোটের পর এসব খুঁজে পাওয়া যাবে না। হয় বিজেপি নয় কংগ্রেস, কোনও এক বন্দরে নৌকো ভেড়াতেই হবে।

এক অ্যাপসেই হোম স্টে–‌র তালিকা

একটি অ্যাপস তৈরি হচ্ছে। সেখানে প্রাথমিকভাবে ৪০০ টি হোম স্টের ঠিকানা, ফোন নম্বর থাকছে। থাকছে আনুষঙ্গিক বিভিন্ন তথ্য। পর্যটকরা সহজেই সেই এলাকার হাল হকিকত জানতে পারবেন। থাকার ও খাওয়ার খরচ কী রকম, আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, তাও জানা যাবে।