লাইন আর এগোতেই চাইছে না। একে মানুষ দূরদূরান্ত থেকে আসছেন। এমনিতেই গন্তব্যে যাওয়ার একটা তাড়া থাকে। তার ওপর স্টেশনে নেমেও দেড়–দু ঘণ্টার অপেক্ষা! এখন প্রিপেইড বুথ পরিচালনা করছে হাওড়া সিটি পুলিশ। নানা জায়গায় তাদের হোর্ডিং। বলা হল, রাতে ট্যাক্সি নেই। আমার প্রশ্ন, নেই কেন? বোঝা গেল, সিটি পুলিশের সঙ্গে ট্যাক্সি ইউনিয়নের কোনও সমন্বয়ই নেই। রাতে কোন কোন ট্রেন ঢোকে, মোটামুটি কোনদিন কত প্যাসেঞ্জার হয়, এই জাতীয় পরিসংখ্যানও আছে বলে মনে হল না।
বঙ্কিম-রবীন্দ্রনাথ-বাঙালি কাউকেই তারা ভালবাসে না। বঙ্কিমের প্রতি যদি এতই ভালোবাসা, বন্দেমাতরমের প্রতি এত ভালোবাসা, তাহলে কোনও বিজেপি নেতাকে বলুন সর্বভারতীয়স্তরে হিন্দির পাশাপাশি বঙ্কিমের ভাষা বাংলাকেও ব্যবহার করতে হবে। দেখুন কেমন রাজি হয়? লিখেছেন ময়ূখ নস্কর।।
এই যুগটাই আসছে, ৩৫, ৩৬ বছর বয়স পর্যন্ত ইউরোপের ক্লাবগুলিতে খেলে প্রচুর টাকা কামানোর দিন শেষ হয়ে আসছে। তরুণরা সেই জায়গা কেড়ে নেবে নিজস্ব যোগ্যতায়। তরুণরা বলবে, এবার আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে বাড়িতে বিশ্রাম নাও। সুতরাং সেই প্রবাদবাক্য সত্য হতে চলেছে আগামীদিনে।লিখেছেন সুগত রায়মজুমদার।।
লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা, তা ঠিক করার ডালু বাবু কে? তাঁর মতামতের গুরুত্বই বা কতটুকু? জোট হলে সোনিয়া–রাহুলদের সঙ্গে মমতার কথা হবে। এমনকী অধীর চৌধুরি–আব্দুল মান্নানদের মতামতেরও গুরুত্ব নেই।খুব জানতে ইচ্ছে করে, মহাজোট নিয়ে আলোচনা করার জন্য কে তাঁকে নাকতলায় পাঠিয়েছিলেন? লিখেছেন রজত সেনগুপ্ত।।