ওঁদের কাছে যদি সম্প্রীতি শেখা যেত!

মেয়েদের বিশ্বকাপের ছবিটা যেন অন্য বার্তা রেখে গেল। ছবিটা নিমেষে ছড়িয়ে গেল। এমনকি আইসিসির টুইটার হ্যান্ডলেও পোস্ট করা হল ছবিটা। লেখা হল, ছোট্ট ফতিমার প্রথম শিক্ষা। এটাই ভারত—পাকিস্তান ক্রিকেটের স্পিরিট। ছোট্ট মেয়ে বোঝে না ভারত কী, পাকিস্তানই বা কী। সে বোঝে না সীমান্ত সমস্যা বা জঙ্গিহানা কাকে বলে। সে এটুকু বুঝল, মা আর মাসিদের মধ্যে কোনও লড়াই নেই। নীল জামা পরা এই মাসিরাও তাকে সত্যিই ভালবাসে।

আজগুবি এক নিলাম, যেখানে যুক্তি, অঙ্ক, আবেগ কোনওটাই নেই

সব দলেই এমন বৈপরীত্ব ভুরি ভুরি। হাসারাঙ্গার দর ওঠে প্রায় এগারো কোটি। অথচ, রবিচন্দ্রন অশ্বিন পান দেড় কোটি। অজিঙ্কা রাহানে পান এক কোটি, অথচ ইশান কিষানের দর ওঠে ১৫.‌২৫ কোটি। উদাহরণ বাড়াতে চাইলে বেড়েই যাবে। এমন অসঙ্গতি এবারই প্রথম এমন তো নয়। যুক্তিহীনতার সেই ট্র‌্যাডিশন সমানে চলেছে। 

কোহলির শততম টেস্টের আগে এমন বিতর্ক কাম্য ছিল না

এতদিন যেটা ছিল জল্পনা, এবার সেটাই সত্যি হতে চলেছে। বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলা হচ্ছে না বিরাট কোহলির। শততম টেস্ট খেলতে হবে মোহালিতে। সেক্ষেত্রে, বেঙ্গালুরুর টেস্ট হবে ১০১ তম টেস্ট। এর ফলে, বোর্ড...

এ দেশের বুকে আঠারো আসুক নেমে

সত্যিই, একটা হিম্মৎ লাগে। আঠারোর স্পর্ধায় যেন সেই সাহসটাই অর্জন করেছেন তরুণ তুর্কি। কবিতার ভাষাতেই ফের বলতে ইচ্ছে করছে, এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

আশির দশকের প্রথম রোমাঞ্চ গাভাসকারকে ঘিরেই

‌বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— আশির দশক:‌ ফিরে দেখা। পুরো জুন মাস জুড়ে উঠে আসবে এই আশির দশকের কথা। আমাদের অনেকের শৈশব/‌ কৈশোর/তারুণ্য কেটেছে এই দশকে। কত টুকরো টুকরো ছবি এখনও জীবন্ত। সেই ছবিগুলোকেই তুলে আনার চেষ্টা। এবারের লেখা আশির দশেকর প্রিয় চরিত্র সুনীল গাভাসকারকে নিয়ে।

শীতের অলিম্পিক যেন দুয়োরানি

কয়েকমাস আগেই জাপানের টোকিওতে ঘটা করে হয়ে গেল সেই অলিম্পিক। জ্যাভেলিনে সোনা জিতে গোটা দেশের আইকন হয়ে উঠলেন পানিপথের যুবক নীরজ চোপড়া। কিন্তু বেজিংয়ে শুরু হয়ে গেল উইন্টার অলিম্পিক। তা...

বেরিয়ে আসার রাস্তা কোহলিকেই খুঁজতে হবে

সরল বিশ্বাস অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়। আটের দশকের জনপ্রিয় একটি ছবি। সেখানে নাসিরুদ্দিন শাহ কথায় কথায় রেগে যান। কেউ ভাল কথা বললেও বেঁকে বসেন। আমাদের বিরাট কোহলির...

সুভাষের মৃত্যুও এঁদের কাছে ইভেন্ট!

এঁরা সম্মান জানাবেন সুভাষ ভৌমিককে?‌ মনে করুন আশিয়ান জয়ের সেই মুহূর্তটা। গ্রুপ ছবিতে কোথাও সুভাষ ভৌমিককে খুঁজেও পাবেন না। জীবনের সেরা সাফল্যের মুহূর্তেও তিনি ক্যামেরার ফ্রেম থেকে অনেক দূরে।

আর এই কর্তারা। একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তখনও পাশে দাঁড়ানোর নাম করে কীভাবে নিজেদের কোলে প্রচারের ঝোল টানা যায়, সেই চেষ্টায় বিভোর।

রণবীরের কাছেও মাইলস্টোন হয়ে থেকে যাবে ‘‌৮৩’‌

কৌতূহল ছিল, রণবীর সিং কতটা কপিলদেব হয়ে উঠতে পারলেন?‌ জোর গলায় বলা যায়, পুরোপুরি উতরে গেছেন এই অভিনেতা। মেক আপে শুধু কপিলের মতো দেখতে লাগছে, এমন নয়। তার চেয়েও কঠিন ছিল তাঁর ব্যাটিং ও বোলিং ভঙ্গিমাকে তুলে আনা। মাঠের কপিলকে তুলে আনা খুব সহজ ব্যাপার ছিল না। চারমাস ধরে মাঠে পড়ে থেকে সেগুলো আয়ত্বে এনেছেন। এই ফাস্টফুডের জমানায় একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে এমন নিষ্ঠা, এমন পরিশ্রম সত্যিই বিরল।

নিঃশব্দে বদলে গেল ভরকেন্দ্র

এতদিন দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। তাঁর মেয়াদ বিশ্বকাপের পরই শেষ। মেয়াদ বাড়ানোর ব্যাপারে বোর্ড কোনও আগ্রহই দেখায়নি। নিঃশব্দে ব্যাটন তুলে দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে। বছরের শুরুতে ছিল শাস্ত্রী–‌কোহলি জুটি। বছরের শেষ লগ্নে সেটাই যেন বদলে গেল রাহুল–‌রোহিত জুটিতে। নিঃশব্দে যেন বদলে গেল ভারতীয় ক্রিকেটের ভরকেন্দ্র। ‌‌