মারাদোনার সঙ্গে আমরাও যে কেঁদেছিলাম!‌

ফাইনালের সেই রাতটার কথা কখনই ভুলব না। একেবারে শেষপর্বে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হল। এডগার্ডো কোদেসাল লোকটাকে পেলে কী করতাম, কে জানে!‌ সেনসিনি, ভয়লার, ব্রেহমে নামগুলো এখনও ভুলতে পারি না। ভুলতে পারি না মারাদোনার সেই কান্না। সুদূর এই বাংলায় বসে আমরাও যে সেদিন কেঁদেছিলাম!‌

ফিরে আসা দক্ষিণ আফ্রিকা আর ভয়ঙ্কর সেই ডোনাল্ড

দেখতে দেখতে তিরিশ বছর হয়ে গেল। ইডেনে নির্বাসন ভেঙে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। রাইস, কুকরা তখন ক্রিকেট জীবনের শেষ প্রান্তে। তারই মাঝে ঝলক দিয়ে গেলেন একজন, অ্যালান ডোনাল্ড। সেই ম্যাচের স্মৃতি ফিরে এল অনির্বাণ বিশ্বাসের লেখায়।

‘‌চিমা’‌‌ থেকে ‘‌চিমা,’‌গ্যালারি মাতবে সেই সুরে

১৯৮৭ সালে চিমা মহমেডান থেকে ইস্টবেঙ্গলে আসেন। লাল-হলুদ জার্সি গায়ে ওকোরি তখন চিমা থেকে কালো চিতা হয়েছেন। বিপক্ষের জালে থাবা বসানো রোজনামচা হয়ে গিয়েছে। তখন থেকেই গ্যালারিতে শোনা যেত ‘‌চিমা-চিমা’‌ ধ্বনি। সে ধ্বনি যেন জনপ্রিয়তায় ‘‌রূপ তেরা মস্তানা’‌কেও পিছনে ফেলে দিয়েছিল।

তিনটি রবিবার ও ভারতীয় ক্রিকেটের তিন স্বপ্নভঙ্গ

পরপর তিন রবিবার। যেন বিপর্যয়ের তিন বার্তা। প্রথম রবিবার পাকিস্তানের কাছে হার। দ্বিতীয় রবিবার হার নিউজিল্যান্ডের কাছে। আর তৃতীয় রবিবার বিদায়ের চূড়ান্ত সিলমোহর। তিনটি রবিবার যেন বিপর্যয়ের তিন চিত্রনাট্য লিখে দিয়ে গেল।

এত মাথা থাকলে গুলিয়ে যাওয়াই স্বাভাবিক

আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়!‌ বৃথা আশা মরিতে মরিতেও মরে না। হায় রে, এখন কিনা তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তানের দিকে!‌

ভারত–‌পাক সিরিজই পারে সম্প্রীতি ফেরাতে

রাজনীতির ব্যাপার রাজনীতির লোকেরা বুঝুন। তার সঙ্গে খেলাকে না জুড়লেই নয়!‌ নিজেরা সমস্যা মেটাতে পারছেন না। সেই ব্যর্থতার বোঝা খেলাধূলার ওপর কেন চাপাচ্ছেন?‌ যে সম্প্রীতি আপনারা আনতে পারেননি, তা ক্রিকেটাররাই পারেন। ওঁদের খেলতে দিন। এই দমবন্ধ আবহে ওঁরা অন্তত তাজা অক্সিজেন আনতে পারবেন।

এতখানি উপেক্ষা বোধ হয় কোহলির প্রাপ্য ছিল না

সৌরভ গাঙ্গুলি যদি অধিনায়ক হতেন আর তাঁকে যদি এভাবে উপেক্ষা করা হত, তাহলে কি তিনি মেনে নিতেন?‌ অথচ, এখন তিনি প্রশাসক। এখন তিনি যেটা চাইবেন, সেটাই আইন। তাই অধিনায়কের মতামতের গুরুত্ব নেই। এমনকী মতামত চাওয়াও হয় না।

গোল দিয়ে গেল গোলন্দাজ

নগেন্দ্রপ্রসাদকে নিয়ে তেমন প্রামাণ্য বই বা গবেষণা কই?‌ তাই, তাঁর জীবন নিয়ে বা ফুটবলের বিবর্তন নিয়ে ছবি করতে গেলে কল্পনার আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। তাই অতিরঞ্জন থাকলেও তা ক্ষমার চোখেই দেখা যায়। গোলন্দাজ দেখে এসে লিখলেন কুণাল দাশগুপ্ত।

সৌরভ জানেন, কোন বলটা ছাড়তে হয়

ঋষভ সোম ঠিক এক বছর আগে। সৌরভ গাঙ্গুলির নামটা উঠলেই শুরু হয়ে যেত একটা চাপা গুঞ্জন। তিনি কি সত্যিই রাজনীতিতে আসছেন?‌ তিনিই কি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী?‌ কথাটা উঠলেই বিজেপির নেতারা...

‌রাজনীতিটা অন্যদেরথেকে বেশিই বোঝেন

বিজেপি জিতলে হঠাৎ ড্যাং ড্যাং করে এসে মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তাও হয়ত খোলা ছিল। কিন্তু বিজেপি ধরাশায়ী হওয়ায় আর কাদা লাগানোর ঝুঁকিটা নিতে হল না। যেভাবে মিঠুর চক্রবর্তীর মতো হিরোকে প্রায় নাস্তানাবুদ ও হাসির খোরাক হতে হল, সৌরভের ক্ষেত্রে তেমনটা হল না। অনেকে বলতেন, সৌরভ রাজনীতির কী বোঝেন?‌ দেখা গেল, বোঝেন। অন্যদের চেয়ে একটু বেশিই বোঝেন। ‌‌‌‌লিখেছেন ঋষভ সোম।