সস্তা নাটকের অভ্যেসটা এখনও যাচ্ছে না

ক্লাবের সভাপতি হিসেবে টুটু বসুই অটোমেটিক চয়েস।তারপরেও মাসের পর মাস বিষয়টাকে ঝুলিয়ে রাখা হল কেন? একবার তাঁর নামে প্রস্তাব উঠলেই সবাই মেনে নিতেন, তবু এতগুলো মিটিং করতে হল কেন? আসলে, জল্পনা জিইয়ে রেখে খবরে ভেসে থাকার অভ্যেসটা আর গেল না। তিনি যে মোহনবাগানের সচিব, সেটাই বোধ হয় ভুলে গেছেন।

কপিলের ১৭৫ ও একটি নিষ্পাপ মিথ্যাচার

আচ্ছা, কপিলদেবের সেই ১৭৫ রানের ইনিংসটা দেখেছেন?‌ প্রশ্নটি একবার হাওয়ায় ভাসিয়ে দিন। তারপর দেখুন কীসব উত্তর আসে। কেউ বলবেন, ‘‌উফ, কী ব্যাটিংটাই না করেছিল। ওই ইনিংস কখনও ভোলা যায়!‌ ১৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। সেখান থেকে কপিলদেব কী ব্যাটিংটাই না করল।’‌ কেউ হয়ত বলবেন, ‘‌আমাদের বাড়িতে তখনও টিভি আসেনি। পাশের বাড়ির অমুক কাকুর বাড়িতে দেখেছিলাম। এখনও চোখের সামনে ভাসছে।’‌

বেঙ্গল টাইমস, ই ম্যাগাজিন, ২ জুন সংখ্যা

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ২ জুন সংখ্যা টেস্ট ক্রিকেটের সাবেকিয়ানার পাশাপাশি একসময় এল একদিনের ক্রিকেট। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ময়দানে হাজির টি২০। সেই টি২০–‌র উন্মাদনা চরমে পৌঁছল আইপিএলের হাত ধরে। করোনা...

এই হার্দিককে কি আপনি চিনতেন!‌

যে ছেলেটাকে কয়েকমাস আগেও বাউন্ডুলে মনে হত, সেই ছেলেটাকেই হঠাৎ করে কেমন যেন বিচক্ষণ ও দায়িত্বশীল মনে হচ্ছে। সত্যিই, একটা আইপিএল একটা বাউন্ডুলের মধ্যে কী অদ্ভুত রূপান্তর এনে দিল।

ষোল বছরের ছোট্ট ছেলেটা কতকিছু শিখিয়ে দিয়ে গেল!‌

এই ছেলে কিনা বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েও চুপচাপ স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। কেউ জানতেও পারে না। সত্যি, ষোল বছরের এই ছোট্ট ছেলেটা আমাদের কতকিছু শিখিয়ে গেল!‌

ম্যাঞ্চেস্টার নয়, নবান্ন আর ইমামিই এঁদের ভবিতব্য

এই ইস্টবেঙ্গলের জন্য ম্যাঞ্চেস্টার ঠিক মানানসই নয়। এই কুয়োর ব্যাঙদের জন্য ইমামি আর নবান্নই ঠিক আছে।

বোরিয়াদা, নেবে একটা ইন্টারভিউ!‌

স্বরূপ গোস্বামী বোরিয়াদা,   সম্পর্কটা অনেকদিনের। এভাবে চিড় ধরবে, ভাবিনি। কিন্তু সব চিত্রনাট্যের ওপর তো আমাদের হাত থাকে না। আমাদের অজান্তেই অনেক চিত্রনাট্য লেখা হয়ে যায়।   সেই সময় আমি...

খোলা মাঠেও দিব্যি ফুল ফুটিয়েছেন

স্বরূপ গোস্বামী ভরদুপুরে হাপপ্যান্ট আর জার্সি পরে মুম্বইয়ের রাস্তায় শচীন তেন্ডুলকার হেঁটে যাচ্ছেন। বা ধরা যাক, একই পোশাকে কলকাতার রাস্তায় সৌরভ গাঙ্গুলি হেঁটে যাচ্ছেন। শুনে অবাক লাগছে?‌ আটের দশকে কিন্তু...

ছিয়াশি:‌ একটি মিথ ও একটি নিষ্পাপ মিথ্যে

বাঙালি দেখুক বা না দেখুক, ছিয়াশি সেই মিথ হয়েই আছে। অনেকেই প্রমাণ করতে চান, তখন থেকে তিনি আর্জেন্টিনা। অথচ, অনেকের ক্ষেত্রে দেখা যাবে, তখন হয়ত আর্জেন্টিনার নামটাই শোনেননি। বা শুনলেও তাঁর মনে সেই আবেগটাই তৈরি হয়নি। এবারও যদি মেসিরা শুরুতেই বিদায় নিতেন, হয়ত এতখানি ছিয়াশির ঢেঁকুর উঠত না। যেই মেসিরা একের পর এক বাধা টপকে গেলেন, যেই ফাইনালের দিকে এগিয়ে গেলেন, অমনি ছিয়াশির সঙ্গে তুলনা বাড়তে লাগল। শুধু মেসিতে মুগ্ধ হলে প্রেস্টিজ থাকে না। জনসমাজে কল্কে পাওয়া যাবে না। তাঁর সঙ্গে মারাদোনাকে জুড়তে হবে। তবে একটু জাতে ওঠা যাবে।

দুষ্টু ছেলে হয়েই থেকে গেলেন শ্রীশান্ত

শচীন তেন্ডুলকারের ক্রিকেটজীবনে প্রাপ্তির কোনও অভাব ছিল না। ছিল না শুধু সেই বিশ্বকাপ। ২ এপ্রিলের রাত যেন সেই স্বপ্নপূরণ করে দিল। আরব সাগরের তীরের সেই ভিকট্রি ল্যাপটা একবার মনে করুন। কার কার মুখগুলো মনে পড়ছে?‌ সেই তালিকায় যেমন হরভজন সিং, ইউসুফ পাঠান, বিরাট কোহলিরা ছিলেন, তেমনই ছিলেন শান্তাকুমারণ শ্রীশান্তও।