দোষটা উত্তম কুমারের নয়। বদলে যাওয়া সময়ের এটাই প্রকৃত ছবি। কিন্তু এই সহজ ব্যাপারটা অনেকে মানতে চান না। তাঁরা ভাবেন, উত্তম কুমারের পর বোধ হয় বাংলা ছবিই হয়নি। এটা ভেবে তাঁরা কী আনন্দ পান, কে জানে। আসলে, তাঁরা এখনকার বাংলা ছবিও দেখেন না। উত্তমের ছবিও সেভাবে দেখেননি। ছোটবেলায় টিভিতে জুলাই মাস এলে হাতে গোনা কয়েকটা ছবি দেখেছেন। সেগুলোকেই ভাঙিয়েই স্মৃতির জাবর কাটছেন।
বোঝা গেল, ভবিষ্যতে হয়ত ফেলুদার বিকল্প পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু জটায়ুর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। সেই কতকাল আগে সত্যজিৎ রায় এই সারসত্যটা বুঝেছিলেন।
মদনমোহন মিষ্টির নামটা প্রথম শুনি ২০০৯ সালে, পুরীর সমুদ্রের ধারে, সমুদ্র স্নান সারার ঠিক পর। পাড়ের দিকে চোখ পড়তেই চির পরিচিত দৃশ্য, বাঁক কাঁধে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে মিষ্টিওয়ালার হাঁক। হাঁড়িতে উঁকি মারতেই জীবনে প্রথম দেখা পেলাম মদনমোহনের। নামের তাৎপৰ্য ঠিক জানা নেই। তবে আন্দাজ করছি মিষ্টির আকার অনেকটা শ্রীকৃষ্ণের ছোটোখাটো একটা বাঁশির মতো। আর সেখান থেকেই হয়ত নাম হয়েছে মদনমোহন।
পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। ধৈর্য হারিয়ে ফেলছে। অহেতুক রাত জাগছে। নিষিদ্ধ সম্পর্কে আসক্তি আসছে। কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে। যাঁরা দেশ চালান, তাঁরা কি বুঝতে পারছেন না? তাই, আমাদের দেশেও এই নিয়ম চালু হোক। রাত বারোটা নয়, রাত দশটা থেকে ফেসবুকের উৎপাত বন্ধ হোক।
সরল বিশ্বাস প্রথমেই দ্বিধাহীনভাবে জানিয়ে রাখি, আমি একজন বাম অনুরাগী। বামেদের সব কিছুর সঙ্গে যে সহমত পোষণ করি, এমন নয়। অনেক পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তিও থাকে। যেহেতু আমি দলীয় সদস্য...
বেসরকারি নিয়োগপত্র সরকারি মঞ্চ থেকে এভাবে দেওয়া যায় না, এই মিনিমাম বোধটুকুও মুখ্যমন্ত্রীর নেই! আমলাদের নেই! কাদের নিয়ে চলছে প্রশাসন! নিচুতলাকে দোষ দিয়ে লাভ নেই। এই গ্যালারি শো আর জালিয়াতির অনুপ্রেরণা আসছে একেবারে উপর থেকে।
একেবারে অন্য এক আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিনলাম। ছেলেবেলায় হোস্টেল জীবনের স্মৃতি কী চমৎকারভাবে উঠে এল। ছোটবেলায় কেমন দস্যি দামাল ছিলেন। কেন তাঁর বাবা তাঁকে মফস্বল থেকে হোস্টেলে দিয়ে গেলেন। কী কী দুষ্টুমি করেছেন। কী অকপটে সেইসব স্মৃতি তুলে আনলেন।
সজল মুখার্জি কুণাল ঘোষের ওপর আমার খুব রাগ হত। সত্যিই খুব রাগ হত। একটা মানুষ কয়েকবছর আগেও চিৎকার করে বলতেন, মমত ব্যানার্জিকে আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক, তাঁকে গ্রেপ্তার...
আচ্ছা, একজন শিল্পী একটা গান কেন রিমেক করেন? ধরে নেওয়াই যায়, সেই গানটা তিনি ছোট থেকে শুনে আসছেন। তাঁর মনের মধ্যে সেই গান স্থায়ী ছাপ ফেলেছে। সেই কারণেই এত গান থাকতে সেই গানকে বেছে নিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে, সেই গান রেকর্ডের সময় তার কথা ও সুর কার, সেই ব্যাপারটি গায়ক জানেন না। এটা কতটা বিশ্বাসযোগ্য?
আস্ত একটা বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেল। কারও কাছে খবরই ছিল না! নিশ্চয় ঘুম থেকে তুলে হঠাৎ করে নির্বাচকদের বৈঠকে বসিয়ে দেওয়া হয়নি। তাঁরা আগেই জানতেন। আরও অনেকেই জানতেন। তবু সাংবাদিকরা টের পেলেন না। ক্রিকেট সাংবাদিকতার মান কোথায় নেমেছে, এটা তার ছোট্ট একটা উদাহরণ। লিখেছেন মতি বসু।