কৌশিক সেনদের ঘিরে এত অসহিষ্ণুতা কেন?‌

এত এত লোক থাকতে বেছে নেওয়া হয় কৌশিক সেনকে। যে কৌশিক সেন গত দশবছরে তাঁর মতো করে লড়ে চলেছেন। যে কৌশিক সেন শাসকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেননি। যে কৌশিক সেন শাসকের দাক্ষিণ্যের পরোয়া করেননি। যে কৌশিক সেন পেশাগত এত ক্ষতিস্বীকার করেও তাঁর মতো করে প্রতিবাদ করে চলেছেন। সেই প্রতিবাদ সম্মান জানানো তো দূরে থাক, প্রতিনিয়ত ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। কিছু লোক আছেন, গালাগাল দেওয়াটাই যাঁদের কাজ। কিন্তু বাকিরা না বুঝেই তাতে সামিল হয়ে যাচ্ছেন। তখন সেই গালাগালটাই মূলস্রোত হয়ে পড়ছে।

এমন কীর্তিমানের জন্য তিনবার আইন সংশোধন!‌

যাঁর জন্য এমন নজিরবিহীন উদ্যোগ নেওয়া হল, তাঁর অপকর্মের দায় সরকার নেবে না তো কে নেবে?‌ যে স্পিকার বাজেট আলোচনার জন্য সময় দিতে পারেন না, তিনি এমন একজনের মেয়াদ বাড়ানোর জন্য তিন বার আইন সংশোধন করালেন!‌ স্পিকারের চেয়ারও কি কলঙ্কিত হল না?‌ বিধানসভাও কি কলঙ্কিত হল না?‌

‌ভাগ্যিস তখন এত বুদ্ধিজীবী খাবার ছিল না

গ্রীষ্মকালের দিনে তখন স্কুল ছুটি। বাড়িতে সবাই জানালা-দরজা বন্ধ করে ভাতঘুম দিচ্ছে। সেই দুপুর রোদে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আম কুড়োতে যেতাম। সঙ্গে নিয়ে যেতাম নুন লঙ্কাগুঁড়ো। আমগাছ মহাশয় খুব সদয় ছিলেন। আমার জন্য বেশ কিছু আম গাছের তলায় ছড়িয়ে রাখতেন। সেই আমগুলো দেওয়ালে ঘষে ঘষে তার ছাল চামড়া উঠিয়ে দিতাম। আশে পাশেই প্রচুর পলাশ গাছ ছিল। তারা তখন আমাদের মতোই একদম কচি। পলাশ পাতার ওপর আমগুলো নুন লঙ্কা দিয়ে মেখে খেতাম। এখন মনে পড়লেই জিভে জল আসে।

মুলায়ম, প্লিজ নিজেকে ‘‌নেতাজি’‌ বলবেন না

(‌বছরখানেক আগে। মুলায়ম সিং যাদবের ৮০ তম জন্মদিনে এই লেখা বেঙ্গল টাইমসে প্রকাশিত হয়েছিল। তাঁর মৃত্যুর পর সেই লেখা ফের প্রকাশিত হল। )‌ স্বরূপ গোস্বামী   ছোটবেলার চেনা শব্দগুলোর মানে...

দশ বছর আগে, দুই ‘‌ক’‌ ও দুই ‘‌ম’‌ এর কাহিনি

এরই মধ্যে মুলায়ম সিং যাদব দুদিন পর জানিয়ে দিলেন, তিনি আগের ঘোষণা ফিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ, রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকেই সমর্থন করবেন। যতদূর মনে পড়ে, সেই সময় মমতার শিবির থেকে মুলায়মকে ‘‌বিশ্বাসঘাতক’ বলেও চিহ্নিত করা হয়েছিল। মুলায়মের এই হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধই হয়েছিলেন মমতা। তিনি কার্যত একা পড়ে গেলেন। দিন কয়েক যেতে না যেতে বাংলার মুখ্যমন্ত্রীও হাজির প্রণববাবুর বাড়িতে, তাঁকে সমর্থনের বার্তা দিতে।

মুলায়মকে কখনও ইংরাজি বলতে শুনেছেন!‌

শোনা যায়, প্রথম জীবনে তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তাও আবার বিজ্ঞান বিভাগের। এমন একজন মানুষ কি চেষ্টা করলে দু–‌চার লাইন ইংরাজি বলতে পারতেন না?‌ আলবাত পারতেন। কিন্তু কোনওদিন চেষ্টাই করলেন না।

একটা বইও যদি তিনি পড়তেন!‌

আসলে, পড়াশোনা মানুষকে বিনয়ী করে। তাঁর আর যাই অভ্যেস থাক, পড়ার অভ্যেস নেই। গত দশ বছরে কটা বই পড়েছেন?‌ একটাও উপন্যাস বা প্রবন্ধের বই পড়েছেন?‌ অন্তত একটা ভাল মানের বইও যদি পড়তেন, তাহলে বুঝতেন, তাঁর বইগুলোকে আর যাই হোক, বই বলা যায় না। তাঁর লেখাকে আর যাই হোক, সাহিত্যকর্ম বলা যায় না।

জয়পুরের জঙ্গলে লুকিয়ে আছে আস্ত বিমানবন্দর!‌

অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, একবার জয়পুরের জঙ্গলে যাব। নানা কারণে যাওয়া হয়ে উঠছিল না। হয়ত এত কাছে বলেই গড়িমসি করছিলাম। শেষপর্যন্ত বেরিয়েই পড়লাম। এমনিতে মোটেই খুব দূরে নয়। বাঁকুড়া থেকে ঘণ্টা দেড়েক। ওন্দা, রামসাগর পেরিয়ে, বিষ্ণুপুর ছুঁয়ে সোজা রাস্তা ধরে গেলেই হবে। বিষ্ণুপুর পেরিয়েই পাবেন মস্ত এক জঙ্গল। দিনের বেলায় তেমন আহামরি মনে হবে না। কিন্তু রাতের বেলায় গা ছমছম করতেই পারে।

ছেলেবেলার বিজয়া, ‘‌আগে কী সুন্দর দিন কাটাইতাম’‌

সারাদিন একটাও ছবি তোলা ছিল না। এসএমএস বা হোয়াটসঅ্যাপ নামক শব্দগুলোও ডিকশেনারিতে ছিল না। মাঝে মাঝে মনে হয়, সেইদিনগুলোই বেশ ছিল। লোকগানের সুরেই বলতে ইচ্ছে করে, ‘‌আগে কী সুন্দর দিন কাটাইতাম।’