এমন সুন্দর ভাষণ, তবু কী বিকৃত আক্রমণ

একেবারে অন্য এক আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিনলাম। ছেলেবেলায় হোস্টেল জীবনের স্মৃতি কী চমৎকারভাবে উঠে এল। ছোটবেলায় কেমন দস্যি দামাল ছিলেন। কেন তাঁর বাবা তাঁকে মফস্বল থেকে হোস্টেলে দিয়ে গেলেন। কী কী দুষ্টুমি করেছেন। কী অকপটে সেইসব স্মৃতি তুলে আনলেন।