সারদা–নারদা তদন্তে চূড়ান্ত ব্যর্থ। এই দায় বিজেপিকেই নিতে হবে। ঠিক তেমনি, রাজ্যের সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা না করা যায়, সেটাও বিজেপি–রই চূড়ান্ত ব্যর্থতা। কেন পর্যাপ্ত বাহিনী নেই, এর জবাব বিজেপিকেই দিতে হবে।লিখেছেন নির্মল দত্ত।
মিমি–নুসরত বা মুনমুন–দেবের ওপর রাগ না দেখানোই ভাল। তাঁরা সত্যিই নির্বোধ। লোকসভা কী, একজন এমপি–র দায়িত্ব কী, তাঁরা সত্যিই বোঝেন না। এমনকী, তাঁরা যে এই কাজে চূড়ান্ত অযোগ্য, এই সহজ সত্যিটুকুও বোঝেন না। লোকসভায় জঙ্গিহানা যতটা নিন্দনীয়, এইসব অর্বাচীনদের পাঠানোও ততটাই অপরাধ। লোকসভা ছ্যাবলামি করার জায়গা নয়, এটা অন্তত বুঝিয়ে দেওয়া দরকার। লিখেছেন স্বরূপ গোস্বামী।
যে প্রযোজক এই সন্ত্রস্ত আবহে দাঁড়িয়েও এরকম ছবি বানানোর জন্য টাকা ঢালতে পারেন, যে পরিচালক এই কঠিন সময়ে দাঁড়িয়েও এমন বুকের পাটা দেখিয়েছেন, তাঁকে কুর্নিশ জানাবেন না? আপনার কাটা একটি টিকিট হোক সেই বলিষ্ঠ প্রতিবাদ। লিখেছেন নির্মল দত্ত।
দুজনেই নিজের সাফল্যের ঢাক বাজাচ্ছেন। কিন্তু কর্মসংস্থান ও শিল্প স্থাপনে দুই সরকারই চূড়ান্ত ব্যর্থ। তাই কাউকে ভরসা করতে হয় পুলওয়ামার ওপর, কাউকে বিয়াল্লিশে বিয়াল্লিশের গর্জন শোনাতে হয়। কিন্তু বাস্ত চিত্রটা সাধারণ মানুষের অজানা নয়। লিখেছেন সুগত রায়মজুমদার।
জোট না হওযায় দায়ী মূলত কংগ্রেস। কিন্তু বামেরাও আরেকটু ধৈর্য দেখাতে পারতেন। যা হল, তাতে তৃণমূলেরই সুবিধা হল। আরও কয়েকটা আসন তাদের উপহার দেওয়া হল। এর জন্য বাম, কং দুই শিবিরকেই একদিন আক্ষেপ করতে হবে। লিখেছেন হেমন্ত রায়।
সত্যিই কি লোকে মনে রাখল? তাঁর মৃত্যুতে এক লাইনের খবর ছাপতেও কত কার্পণ্য। কোনও চ্যানেলে এক লাইনের উল্লেখও শুনেছি বলে মনে পড়ছে না। এই সীমাহীন অজ্ঞতা, সীমাহীন লজ্জা ঢাকব কীভাবে? আমরা মিমি, নুসরতের পোশাক, ডায়েট চার্ট, বয়ফ্রেন্ডের আলোচনায় মগ্ন থাকব। আমরা প্রশান্ত মজুমদারকে চিনি না। কারণ, তাঁকে চেনার যোগ্যতা আমাদের নেই। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
দলের আদর্শ, দলের ইস্তেহার, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, ধর্মনিরপেক্ষতা এইসব শব্দগুলো আপাতত লুকিয়ে রাখুন। অন্তত যাদবপুরে দল নয়, ব্যক্তি বিকাশরঞ্জনকে তুলে ধরুন। আইনসভায় এই মানুষটার যাওয়া উচিত নাকি মিমি, অনুপমদের যাওয়া উচিত? এই প্রশ্নকে সামনে রেখে ভোটে যাক বামকর্মীরা। লিখেছেন ধীমান সাহা।
একজন সাংসদের কী কাজ, অধিকাংশ সাংসদই সেটা জানেন না। তাই বছরে পাঁচ কোটি কাজের ফিরিস্তি দেন। একজন অঞ্চল প্রধান তার থেকে বেশি টাকার কাজের ফিরিস্তি দিতে পারেন। আসলে, এই এমপি–রা নিজেদের অঞ্চল প্রধানের স্তরেই নামিয়ে এনেছেন। বছরে পাঁচ কোটির বাইরেও যে একটা বিরাট জগৎ আছে, সেটা এই অর্বাচীনদের কে বোঝাবে! লিখেছেন রক্তিম মিত্র।
সিপিএমের এখন কোনও থিঙ্কট্যাঙ্ক নেই এ রাজ্যে। সিপিএমের অনিল বিশ্বাসের প্রয়াণের পর একরকম বিধ্বস্ত ও অবিন্যস্ত হয়ে গেছে এ রাজ্যে। তারা দলের কেন্দ্রীয় কমিটিকেও দিনের পর দিন উপেক্ষাই করে চলেছে। এর ফল হাতেনাতে পেতে চলেছে সিপিএম। এই ভুল নীতির জন্য হয়তো সিপিএম এ রাজ্যে একটিও আসন না–ও পেতে পারে। লিখেছেন সুগত রায়মজুমদার।
ভাইপোর বাণী অমৃতসমান। তিনি ঘটা করে প্রেস কনফারেন্স করেছেন, না লিখলে মুশকিল। অতএব লেখা হল, টিভিতে লাইভও হল। কিন্তু আগের নিরুত্তরতা। থরহরি কম্পমান রাজ্যে সেই নীরবতাই স্বাভাবিক। সেই নীরবতাও যে বুঝিয়ে দেয়, আসলে অনেককিছুই ঘটেছে। অন্য সময়ে তিল থেকে তাল হয়। আর এক্ষেত্রে, তালকে তিল করার ন্যূনতম সাহসটুকুও নেই।