পঞ্চায়েতে ভোটের নামে যা হয়েছে, চূড়ান্ত প্রশাসন। রাজ্যের কুড়ি ভাগ ভোটারও নিজের ভোট দিতে পারেননি। এরপরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে না? যাঁরা বিরোধীতা করছেন, তাঁদের ধিক্কার জানাই। এভাবে ভোট করাতে চাইলে শিক্ষক, সরকারি কর্মচারীদের ডাকবেন না। গুন্ডামিতে সিলমোহর দেওয়া শিক্ষকদের কাজ নয়। লিখেছেন অর্ঘ্য দত্ত।
যে মানুষটা দেড় বছর ধরে পাহাড়ে নেই, এমনকী রাজ্যেও নেই, তাঁকে আটকানোর এমন মরিয়া চেষ্টা? যেসব মামলা বিমল গুরুংয়ের নামে আছে, সেই একই মামলা দেওয়া হয়েছিল বিনয় তামাংয়ের নামেও। সেই তামাংকে জিটিএ প্রধান করে জামাই আদরে রেখেছে সরকার। অথচ, গুরুংকে নামতে দেওয়া হচ্ছে না। ‘পলাতক’ এই নেতাকে এত ভয় কেন? লিখেছেন অনিমেষ চৌধুরি।
সারদা–নারদা তদন্তে চূড়ান্ত ব্যর্থ। এই দায় বিজেপিকেই নিতে হবে। ঠিক তেমনি, রাজ্যের সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা না করা যায়, সেটাও বিজেপি–রই চূড়ান্ত ব্যর্থতা। কেন পর্যাপ্ত বাহিনী নেই, এর জবাব বিজেপিকেই দিতে হবে।লিখেছেন নির্মল দত্ত।