এই অর্বাচীনরা সাংসদ শব্দের কলঙ্ক

একজন সাংসদের কী কাজ, অধিকাংশ সাংসদই সেটা জানেন না। তাই বছরে পাঁচ কোটি কাজের ফিরিস্তি দেন। একজন অঞ্চল প্রধান তার থেকে বেশি টাকার কাজের ফিরিস্তি দিতে পারেন। আসলে, এই এমপি–‌রা নিজেদের অঞ্চল প্রধানের স্তরেই নামিয়ে এনেছেন। বছরে পাঁচ কোটির বাইরেও যে একটা বিরাট জগৎ আছে, সেটা এই অর্বাচীনদের কে বোঝাবে!‌ লিখেছেন রক্তিম মিত্র।

‌মমতার ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’ প্রচারে বিভ্রান্ত কংগ্রেস ও সিপিএম

সিপিএমের এখন কোনও থিঙ্কট্যাঙ্ক নেই এ রাজ্যে। সিপিএমের অনিল বিশ্বাসের প্রয়াণের পর একরকম বিধ্বস্ত ও অবিন্যস্ত হয়ে গেছে এ রাজ্যে। তারা দলের কেন্দ্রীয় কমিটিকেও দিনের পর দিন উপেক্ষাই করে চলেছে। এর ফল হাতেনাতে পেতে চলেছে সিপিএম। এই ভুল নীতির জন্য হয়তো সিপিএম এ রাজ্যে একটিও আসন না–ও পেতে পারে। লিখেছেন সুগত রায়মজুমদার।