আসলে, ভাইপোর বাহিনী জানে, পিসির বাহিনী (মানে, পুলিশ) কিছু করতে পারবে না। সেই কারণেই তারা এতটা বেপরোয়া। হয়ত সেই কারণে মরিয়া। ধন্যবাদ সেই বাইক বাহিনীকে। ধন্যবাদ সেই হামলা কারীদের। তাঁরা অন্তত আসল প্রতিপক্ষ চিনিয়ে দিলেন।
জেলা প্রশাসন আশ্বস্ত করছে, কেন্দ্রীয় বাহিনী না থাকলেও নিরাপত্তা থাকবে। আচ্ছা বলুন তো, এই চাটুকার জেলাশাসক বা এসপিদের ভরসা করার কোনও কারণ আছে? একজনও ডিএম বা এসপি আছেন যাঁর ওপর ভরসা রাখা যায়! তাঁদের সবিনয়ে একটা কথাই বলতে চাই, আগে ভরসার যোগ্য হয়ে উঠুন, তারপর ভরসা দেবেন। লিখেছেন হেমন্ত রায়।
মোদির বিবাহ নিয়ে চায়ের দোকানে তর্ক হতেই পারে। সোশ্যাল মিডিয়ায় টিপ্পনিও হতে পারে। তাই বলে, একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে এভাবে আক্রমণ করবেন? একই প্রশ্ন তো তাঁর দিকেও ধেয়ে আসতে পারে। সে কথা কি তিনি একবারও ভেবে দেখেননি? ওপেন ফোরামে লিখেছেন শান্তনু দাম।
আদালত যখন এমন গুরুতর অভিযোগের পরও তিন মাস বিলম্বিত করতে চাইল, তখন নানা প্রশ্ন উঠবেই। বিচারপতিরা কি চাইছেন, তাঁদেরও মানুষ যেন অবিশ্বাস করতে শুরু করে! কেউ কেউ বলতেই পারেন, প্রভাবশালীদের প্রভাব হয়ত বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে। এমন প্রশ্ন যদি উঠে থাকে, তবে ডিভিশন বেঞ্চের বিচারপতিরাই সেই প্রশ্ন তুলে দিলেন।লিখেছেন ধীমান সাহা।
হল এত ফাঁকা কেন? কদিন আগেই তো এই ছবিকে ঘিরে আন্দোলনের তুফান উঠেছিল। সোশ্যাল সাইটে এত প্রতিবাদ। হল ভরানোর ক্ষেত্রে কোনও দায়বদ্ধতা থাকবে না! যাঁরা মনে করছেন, এই ছবি আটকানো ভুল হয়েছিল, তাঁরা তো প্রতিবাদেও ছবিটা দেখতে পারতেন। ভবিষ্যতের ভূত দেখার পর এমনই পর্যবেক্ষণ কুন্তল আচার্যর।
সত্যের মহিমাই এমন, সে ঠিক বেরিয়ে আসে। অজস্র মিথ্যের জঞ্জাল থেকেও সে ঠিক উঁকি মারে। সারদা–কাণ্ডের আসল পান্ডাকে এতদিনে তিনি চিনিয়ে দিলেন। জনসভায় দাঁড়িয়ে এমন সত্যি কজন বলতে পারেন? এরপরেও তাঁকে ‘সততার প্রতীক’ বলবেন না? লিখেছেন সরল বিশ্বাস।।
পাঁচ বছর আগে সারদা নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন মোদি। বলেছিলেন, প্রত্যেকের বিচার হবে। কী আশ্চর্য, পাঁচ বছর পরেও একই ভাঙা রেকর্ড। একই হুমকি। যে তদন্ত একমাসে হতে পারত, তা পাঁচ বছরে পাঁচ পার্সেন্টও এগোয়নি কেন? এই ব্যর্থতার দায় কার? কার নির্দেশে সিবিআই এতবছর ধরে শীতঘুমে রইল? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। লিখেছেন ধীমান দাশগুপ্ত।।
হয় বিমল গুরুংয়ে জামিন হত অথবা খারিজ হত। হয় তাঁকে প্রচারের অনুমতি দেওয়া হত অথবা হত না। তার বদলে ২২ এপ্রিল পর্যন্ত ঝুলিয়ে রাখা হল। তার আগেই পাহাড়ের ভোট হয়ে যাচ্ছে। এই ঝুলিয়ে রাখাটাই অনেক প্রশ্ন তুলে দিল। নিরপেক্ষতার প্রশ্নে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে গেল সার্কিট বেঞ্চ। লিখেছেন অলক ভট্টাচার্য।
পঞ্চায়েতে ভোটের নামে যা হয়েছে, চূড়ান্ত প্রশাসন। রাজ্যের কুড়ি ভাগ ভোটারও নিজের ভোট দিতে পারেননি। এরপরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে না? যাঁরা বিরোধীতা করছেন, তাঁদের ধিক্কার জানাই। এভাবে ভোট করাতে চাইলে শিক্ষক, সরকারি কর্মচারীদের ডাকবেন না। গুন্ডামিতে সিলমোহর দেওয়া শিক্ষকদের কাজ নয়। লিখেছেন অর্ঘ্য দত্ত।
যে মানুষটা দেড় বছর ধরে পাহাড়ে নেই, এমনকী রাজ্যেও নেই, তাঁকে আটকানোর এমন মরিয়া চেষ্টা? যেসব মামলা বিমল গুরুংয়ের নামে আছে, সেই একই মামলা দেওয়া হয়েছিল বিনয় তামাংয়ের নামেও। সেই তামাংকে জিটিএ প্রধান করে জামাই আদরে রেখেছে সরকার। অথচ, গুরুংকে নামতে দেওয়া হচ্ছে না। ‘পলাতক’ এই নেতাকে এত ভয় কেন? লিখেছেন অনিমেষ চৌধুরি।