বিদায় সংসদের বাঙালিবাবু
সত্যিই কি লোকে মনে রাখল? তাঁর মৃত্যুতে এক লাইনের খবর ছাপতেও কত কার্পণ্য। কোনও চ্যানেলে এক লাইনের উল্লেখও শুনেছি বলে মনে পড়ছে না। এই সীমাহীন অজ্ঞতা, সীমাহীন লজ্জা ঢাকব কীভাবে? আমরা মিমি, নুসরতের পোশাক, ডায়েট চার্ট, বয়ফ্রেন্ডের আলোচনায় মগ্ন থাকব। আমরা প্রশান্ত মজুমদারকে চিনি না। কারণ, তাঁকে চেনার যোগ্যতা আমাদের নেই। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
