তালকে তিল দেখানোর সাহসও নেই বঙ্গজ মিডিয়ার
ভাইপোর বাণী অমৃতসমান। তিনি ঘটা করে প্রেস কনফারেন্স করেছেন, না লিখলে মুশকিল। অতএব লেখা হল, টিভিতে লাইভও হল। কিন্তু আগের নিরুত্তরতা। থরহরি কম্পমান রাজ্যে সেই নীরবতাই স্বাভাবিক। সেই নীরবতাও যে বুঝিয়ে দেয়, আসলে অনেককিছুই ঘটেছে। অন্য সময়ে তিল থেকে তাল হয়। আর এক্ষেত্রে, তালকে তিল করার ন্যূনতম সাহসটুকুও নেই।
