স্বাধীনতার তিন মাস, গোয়েন্দাদের সঙ্গে

ভেবেছিলাম, মাধ্যমিকের পরই স্বাধীন হব। তিন মাস চুটিয়ে উপভোগ করব। কিন্তু পরীক্ষা শেষ হতেই ঘোর গ্রীষ্ম। মাঠ ফাঁকা। পুকুর বা নদীতে জল নেই যে সাঁতার কাটব। কোথাও যাওয়াও হল না। মন দিলাম গোয়েন্দা কাহিনীতে। বেশিরভাগ গোয়েন্দার সঙ্গে তখনই পরিচয়। লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।।

কিশোরকে দিয়ে যদি হিন্দি রবীন্দ্র সঙ্গীত গাওয়ানো যেত!

বড্ড দেরি করে ফেলেছে বিশ্বভারতী। তাই রবি ঠাকুরকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া গেল না। তখন যদি গুলজার বা জাভেদ আখতারদের দিয়ে অনুবাদ করিয়ে লতা মঙ্গেশকার বা কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো যেত! হয়ত অন্য ইতিহাস লেখা হত। সারা ভারত রবীন্দ্র গানের ঝর্নাধারায় স্নান করতে পারত। আজ আর উপায় নেই। কারণ, আজ আর কোনও কিশোর কুমার নেই।

গা ছমছমে উত্তরের অ্যামাজনে

ডুয়ার্স মানে ঘন জঙ্গল। আর কিছু জীবজন্তু। কিন্তু তার মাঝে যে এমন গা ছমছমে নদী আছে, কে জানত! এ তো উত্তরের অ্যামাজন। অন্য এক ডুয়ার্সের অভিজ্ঞতা মেলে ধরলেন স্বরূপ গোস্বামী।

আসুন, ক্ষিতি গোস্বামীকে আরও একটু গালমন্দ করি

ক্ষিতি গোস্বামীকে গালমন্দ করাটা প্রায় দুই দশকের পুরনো একটা বিপ্লবী ফ্যাশন। ফেসবুক আসার পর তা নতুন মাত্রা পেয়েছে। মৃত্যুর পরেও বিরাম নেই। যেন বিপ্লবের পথা আর কোনও বাধা রইল না। তৃণমূল নয়, বিজেপি নয়, তিনিই যেন বামেদের বড় শত্রু। তাঁর মেয়ে এবার তৃণমূলে। এমন সময়ে কি বিপ্লবীরা নীরব থাকতে পারেন!‌ এই সুযোগে না হয় আরও একপ্রস্থ গালাগাল হয়ে যাক। এভাবেই যদি বিপ্লব আসে!‌ লিখেছেন স্বরূপ গোস্বামী।

‌অথ চিল্কা কথা

থাকার জন্য বেস্ট OTDC পান্থনিবাস। অনলাইনে বুক করে নিরিবিলিতে সপরিবারে দুটো দিন থেকে কাটিয়ে আসার জন্য একেবারে আদর্শ। পান্থনিবাস থেকেও অর্ধদিবস সাইটসিং এর জন্য অটো ভাড়া করে দেয়। এখান থেকে বোটে করে ঘুরে নিন পাখিদের সম্রাজ্য নলবন আইল্যান্ড ও অসাধারন কালিজাই টেম্পল।

রাজ্যসভায় কানাইয়া কুমারকে চাই, দাবি ভিক্টরের

সিপিএম না সিপিআই, এসব ভাবার এখন সময় নয়। সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কানহাইয়া কুমারকে গোটা দেশের বাম ও তরুণ সমাজের মুখ হিসেবে দেখা হোক। রাজ্যসভায় তাঁকে এই রাজ্য থেকে পাঠানো হোক। জোরালো দাবি তুললেন বাম বিধায়ক আলি ইমরান (‌ভিক্টর)‌।

শ্রাবণের ধারা এভাবেই ভিজিয়ে দিয়ে যাক

স্মৃতি ফ্যাকাসে হতে হতে একসময় কাছের মানুষদেরই অচেনা মনে হয়। ‘‌সব পাখি ঘরে আসে’‌ বলেও পরের লাইনগুলো কিছুতেই আর মনে আসে না। এমন চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সবমিলিয়ে শ্রাবণের ধারা যেন অনেককিছুই ঝরিয়ে গেল। এ যেন ভেতরঘরে বৃষ্টি। লিখেছেন অন্তরা চৌধুরি।।

সিবিআইকে ভরসা করা যায় না, এটুকু অন্তত বুঝিয়ে গেলেন অমিত শাহ

রাজ্য নেতৃ্ত্বকে তিনি বলে গেলেন, সংগঠনে মন দিন। কখন সিবিআই তদন্ত করবে, সেদিকে তাকিয়ে থাকবেন না। যাক, সার সত্যিটা অন্তত বলে গলেন। সিবিআইয়ের ওপর যে সত্যিই ভরসা করা যায় না, এটুকু অন্তত বুঝিয়ে দিলেন। লিখেছেন হেমন্ত রায়।

আবার ব্যালট! বোঝাই যাচ্ছে, সদিচ্ছা নেই

শুধু সময় বেশি লাগবে বলেই কি রাজ্য সরকার ইভিএম এড়াতে চায়? নাকি খরচ বেশি বলে ? নাকি ইভিএম হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে বলে? এই তিনটি কারণ হয়ত দেখানো হবে। কিন্তু কোনওটাই সত্যি নয়। অন্তত আসলউদ্দেশ্যের সঙ্গে এই তিনটি কারণের কোনও মিল নেই। প্রথম কথা, পরিচ্ছন্ন ভোট করানোর সদিচ্ছাই নেই।লিখেছেন সরল বিশ্বাস।।

ঘুরে এলেন?‌ লিখে ফেলুন

অনেকেই হয়ত পাহাড় বা ডুয়ার্স থেকে ঘুরে এলেন। কেউ ঘুরে এলেন ভিনরাজ্য থেকে। সেই বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে?‌ বেঙ্গল টাইমসে আপনাকে স্বাগত।